Wednesday, June 24, 2026

বাংলাদেশ থেকে ১৯ হাজার ভারতীয়কে এখনই ফেরানো হয়, পরিস্থিতির উপর নজর জয়শঙ্করের

Date:

Share post:

উত্তপ্ত বাংলাদেশে আটকে ১৯ হাজার ভারতীয়। সংসদে বিবৃতি দিয়ে জানালেন বিদেশমন্ত্রী এসে জয়শঙ্কর। সংসদে তিনি জানিয়েছেন, অগ্নিগর্ভ বাংলাদেশের নানা প্রান্তে আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। ১৯ হাজার ভারতীয় আটকে রয়েছেন। গোটা পরিস্থিতির দিকে নজরে রেখে বাংলাদেশ সেনার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তবে এখনই ভারতীয়দের ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না বিদেশমন্ত্রক।

মঙ্গলবার রাজ্যসভার বিদেশমন্ত্রী জানিয়েছেন, “আমরা গোটা পরিস্থিতির উপর নজর রাখছি। কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। প্রায় ১৯ হাজার ভারতীয় রয়েছেন বাংলাদেশে যার মধ্যে ৯ হাজার পড়ুয়া। তাঁদের দ্রুত ফেরানো নিয়ে পদক্ষেপ করা হচ্ছে। জুলাই মাসেই কয়েকজন দেশে ফিরেছেন। বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। এই বিষয়টিও আমরা পর্যবেক্ষণ করছি। সেখানে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা গভীরভাবে চিন্তায় থাকব। গত ২৪ ঘণ্টা ধরে আমরা ঢাকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছি।”

পাশাপাশি জয়শঙ্কর শেখ হাসিনার ভারতে আসার প্রসঙ্গে বলেন, “খুব কম সময়ের নোটিসে ভারতে আসার আর্জি জানিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সেই অনুমতি দেয়। তবে হাসিনা কিংবা বাংলাদেশ নিয়ে ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা কী, তা জানাননি বিদেশমন্ত্রী।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...