Saturday, April 4, 2026

আরও দেড় হাজার বাংলা সহায়তা কেন্দ্র চালু করবে রাজ্য

Date:

Share post:

রাজ্যের গ্রামীণ এলাকার মানুষের কাছে সরকারি প্রকল্পের সুযোগ আরও ভালোভাবে পৌঁছে দিতে প্রায় দেড় হাজার বাংলা সহায়তা কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত রাজ্যের। বর্তমানে রাজ্যে ৩৫৬১টি বাংলা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। সেখানে রাজ্য সরকারের ৪০টি দফতরের ২৯২টি পরিষেবার সুযোগ মেলে।এখনও পর্যন্ত রাজ্যের ৭ কোটিরও বেশি মানুষ বাংলা সহায়তা কেন্দ্র থেকে পরিষেবা পেয়েছেন। নতুন করে আরও ১৪৩১টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হবে বলে নবান্নে সূত্রে জানা গিয়েছে। এর ফলে ৪ হাজারেরও বেশি তরুণ-তরুণীর কর্মসংস্থানের দরজা খুলে যাবে। ইতিমধ্যেই নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু করার জন্য রাজ্য সরকারের তরফে জেলা প্রশাসনগুলিকে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

ন্যূনতম যেসব সরঞ্জাম দরকার, সেসব আগেই পৌঁছে গিয়েছিল জেলায় জেলায়। এবার সেগুলি ঠিকমতো সাজিয়ে গুছিয়ে নির্দিষ্ট জায়গায় এই কেন্দ্র চালু করে দিতে বলা হয়েছে। সম্প্রতি পুরসভার সম্পত্তি করও বাংলা সহায়তা কেন্দ্র থেকে জমা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। যার জেরে এবার থেকে পুরসভায় গিয়ে লাইন দিয়ে এই কাজ আর করতে হচ্ছে না পুর এলাকার বাসিন্দাদের। পরিবর্তে তাদের ভিড় বাড়বে বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে। এই বাড়তি চাপ এবং আগামী দিনের কথা মাথায় রেখেই রাজ্য সরকার নতুন করে ১৪৩১টি বাংলা সহায়তা কেন্দ্র চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

কোন জেলায় কতগুলি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হবে, সেই তালিকাও প্রতিটি জেলা প্রশাসনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনায় ১৫৯টি বাংলা সহায়তা কেন্দ্র খোলা হবে। এটাই রাজ্যের মধ্যে সর্বাধিক। এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলায় ১০০’র বেশি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু হতে চলেছে। শুধু তাই নয়, বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে রাজ্যের রাজস্ব আদায় হয়েছে ৩৫০ কোটির বেশি টাকা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...