Saturday, March 14, 2026

জ্বলছে ইংল্যান্ড, ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি দূতাবাসের

Date:

Share post:

উত্তর ইংল্যান্ডের হিংসার আগুন ছড়ালো ইংল্যান্ডের দক্ষিণেও। নতুন করে অশান্তি ছড়ানোয় ইংল্যান্ড জুড়ে জারি পুলিশি তৎপরতা। সেই সঙ্গে সতর্ক লন্ডনে ভারতীয় দূতাবাসও। ভারতীয় নাগরিক ও ভারত থেকে ইংল্যান্ডে যাওয়া ব্যক্তিদের জন্য নির্দেশিকা জারি করল লন্ডনের ভারতীয় দূতাবাস।

নির্দেশিকা জারি করে দূতাবাস জানায়, ইংল্যান্ডের যে কোনও জায়গায় যাওয়ার আগে ভারতীয়রা যেন সেই জায়গা সম্পর্কে খোঁজ খবর নিয়ে রাখেন। স্থানীয় খবর নিয়ে সচেতন থাকার বার্তা দেওয়া হয়। সেই সঙ্গে স্থানীয় প্রশাসনের জারি করা নির্দেশিকার উপর সজাগ দৃষ্টি রেখে তবেই কোথাও যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে। সেই সঙ্গে তাঁরা যে জায়গায় রয়েছেন সেখানেও সব সময় সতর্ক থাকার নির্দেশ জারি করে দূতাবাস। যে কোনও প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য আবেদন করা হয়। যে সব জায়গায় হিংসার ঘটনা ঘটছে সেখানে যাতায়াত না করার জন্যও অনুরোধ করা হয়েছে।

উত্তর ইংল্যান্ডে শিশু হত্যা থেকে ছড়ানো হিংসা বর্তমানে জাতি বিদ্বেষমূলক অরাজকতার চেহারা নিয়েছে। বিক্ষোভকারীদের রোষের শিকার হয়েছে নিরাপত্তাকর্মীরাও। আহত হয়েছেন বহু পুলিশকর্মী। দোকানপাটে লুঠপাট থেকে আগুন লাগানোর মতো বিরল হিংসা দেখা গিয়েছে রানির দেশে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার হিংসা ঠেকাতে নতুন আইন আনারও প্রস্তাব করতে চলেছেন। তবে তার মধ্যেই ভারতীয়দের নিরাপত্তার বিষয়টি নিয়ে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে বলেই জানিয়েছে দূতাবাস।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...