Saturday, April 4, 2026

আজ থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, পশ্চিমের জেলাতেও সতর্কতা 

Date:

Share post:

শ্রাবনের শেষ সপ্তাহে ফের বৃষ্টি বিঘ্নিত হতে চলেছে বাংলা। আজ থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। সকাল থেকেই কলকাতা-সহ হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টির খবর মিলেছে। মৌসুমী অক্ষরেখা ফের বাংলার উপর বিস্তৃত হওয়ার কারণে ভারী বৃষ্টি হবে পশ্চিমের কয়েকটি জেলায়। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে।

অফিস বলছে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতেই অতি ভারী বৃষ্টি হতে পারে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...