Saturday, April 4, 2026

নারদা নিয়ে ফের সক্রিয় সিবিআই! চলতি মাসেই ম্যাথু স্যামুয়েলকে হাজিরার নির্দেশ

Date:

Share post:

ফের নারদা তদন্তে সক্রিয় সিবিআই। আবারও নারদকর্তা ম্যাথু স্যামুয়েলকে (Mathew Samuel) তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী ২২ আগস্ট বেঙ্গালুরুর দফতরে ম্যাথুকে হাজিরার কথা বলা হয়েছে। কিছু নথি এবং তথ্যপ্রমাণ খতিয়ে দেখতে তাঁকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। তবে এ বারও তিনি হাজিরা দেবেন কি না তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

এর আগে গত, জুলাই মাসেও নারদকর্তাকে তলব করে নেটিশ পাঠিয়েছিল সিবিআই। কিন্তু বিদেশে থাকার কারণে তিনি হাজিরা দিতে পারেননি। তাই জিজ্ঞাসাবাদের জন্য ফের নোটিশ পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

লোকসভা ভোটের আগেও ম্যাথুকে (Mathew Samuel) একবার কলকাতার নিজ়াম প্যালেসে তলব করেছিল সিবিআই। গত ৪ এপ্রিল হাজিরার নির্দেশ থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তা এড়িয়ে গিয়েছিলেন। তবে তিনি সিবিআইকে জানিয়েছিলেন, পরবর্তী কালে তলব করলে হাজিরা দেবেন। তার পর আবার ১৭ জুলাই নোটিশ পাঠিয়ে বেঙ্গালুরুর অফিসে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু সেই হাজিরাও এড়িয়ে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন:অবশেষে স্বস্তি! বিশেষ বিমানে অশান্ত বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন ২০৫ ভারতীয় 

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...