Saturday, April 4, 2026

প্যারিসে একই ইভেন্টে টানা পঞ্চম সোনা জিতে ইতিহাসে কিউবার রেসলার মিহাইন লোপেজ

Date:

Share post:

প্যারিসে ইতিহাস গড়লেন কিউবার রেসলার মিহাইন লোপেজ। অলিম্পিকের ইতিহাসে প্রথম অ্যাথলেট হিসেবে একই ইভেন্টে জিতলেন টানা পঞ্চম ব্যক্তিগত সোনা। অলিম্পিকের দুই কিংবদন্তি কার্ল লুইস কিংবা মাইকেল ফেলপসেরও এমন কীর্তি নেই। গতকাল রেসলিংয়ের ১৩০ কেজি গ্রেকো-রোমান ইভেন্টের ফাইনালে চিলির প্রতিনিধিত্ব করা কিউবান বংশোদ্ভূত ইয়াসমানি আকোস্তাকে হারিয়ে সোনা জেতেন ৪২ বছরের লোপেজ। এই জয়ের মধ্য দিয়ে লুইস ও ফেলপসের মতো কিংবদন্তীদের পেছনে ফেলে দিলেন লোপেজ।

এত দিন একটি ইভেন্টে টানা চারটি ব্যক্তিগত সোনা জয়ে লুইস (অ্যাথলেটিকস/লং জাম্প), মাইকেল ফেলপস (সাঁতার/২০০ মিটার মেডলি), কেটি লেডেকি (সাঁতার/৮০০ মিটার ফ্রিস্টাইল), আল ওয়েরতের (অ্যাথলেটিকস/ডিসকাস), পল এলভেস্ট্রম (সেইলিং) এবং কাউরি ইচোর (রেসলিং) পাশাপাশি ছিলেন লোপেজ। গতকাল তাঁদেরও ছাড়িয়ে গেলেন তিনি!২০২১ টোকিও অলিম্পিকের পর অবসর নিয়েছিলেন লোপেজ। কিন্তু রেকর্ডটি গড়তে আবারও রিংয়ে ফিরে আসেন তিনি। তিন বছর রেসলিংয়ের বাইরে থাকার পরও এবং চারবার মেরুদণ্ডের সমস্যায় ভুগেও প্যারিস অলিম্পিকের এই ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ইরানের বিশ্ব চ্যাম্পিয়ন আমিন মিরজাজাদেকে হারিয়ে চমকে দেন লোপেজ।

অলিম্পিকে লোপেজ ২২ জয়ের বিপরীতে হেরেছেন মাত্র একটি ম্যাচ। সেটা ২০০৪ এথেন্স অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে। তাঁর কোচ রাউল ত্রুয়িল্লো বলেছেন, ‘গৌরব নিয়ে তার খুব একটা মাথাব্যথা নেই। নিজের আনন্দ এবং খেলার প্রতি ভালোবাসা থেকেই সে এটা করেছে। সৃষ্টিকর্তা যদি তাকে ইতিহাসের সেরা হওয়ার সুযোগ দেন, তবে কেন সে তার সদ্ব্যবহার করবে না?’এদিন জয়ের পরই খেলাটি থেকে অবসর নেন লোপেজ। অবসর নেওয়া রেসলারদের প্রথা অনুযায়ী নিজের জুতো জোড়া রেসলিং ম্যাটের মাঝে রাখেন।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...