Tuesday, June 23, 2026

রাতে বন্ধ মা ফ্লাইওভার! বিকল্প পথের বিজ্ঞপ্তি জারি পুলিশের

Date:

Share post:

বাইপাসের যোগাযোগ ব্যবস্থার অন্যতম লাইফলাইন ‘মা’ ফ্লাইওভার (Maa Flyover) বন্ধের বিজ্ঞপ্তি জারি! কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রে খবর বুধবার থেকে উড়ালপুলে রংয়ের কাজ চলবে। সেই কারণে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকবে মা সেতু। এই সময়ের জন্য বিকল্প পথের কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কাজ চলাকালীন সল্টলেক ও পূর্ব কলকাতা থেকে আগত মা ফ্লাইওভারমুখী গাড়িগুলিকে বাইপাস, পরমা আইল্যান্ড, পি সি কানেক্টর, ৪ নম্বর ব্রিজ, নিউ পার্ক স্ট্রিট, আমির আলি অ্যাভিনিউ দিয়ে ঘোরানো হবে। এই রুট দিয়ে এসে তারা এজেসি বোস উড়ালপুর ধরতে পারবে বলে জানানো হয়েছে।

কতদিন পর্যন্ত রাতে ফ্লাইওভার বন্ধ থাকবে তা এখনও স্পষ্ট নয়। কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে এই সময় পূর্বমুখী গাড়ি এজেসি বোস ফ্লাইওভার থেকে মা ফ্লাইওভারের দিকে আসতে চাইলে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং, সুরা বর্দি অ্যাভিনিউ, দরগা রোড, ৪ নম্বর ব্রিজ, পি সি কানেক্টর হয়ে ইএম বাইপাস ধরতে হবে। এই প্রথম নয়। ব্রিজের কাজের জন্য নির্দিষ্ট সময় ধরে উড়ালপুল বন্ধ রাখা হয়েছিল। পুজোর আগে ব্রিজের সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে এবার পুরসভার তরফে মা ফ্লাইওভার রং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...