Saturday, April 4, 2026

ভিনেশ পদক জিতলে মোদি কোম্পানির মুখ পু.ড়ত বলে অ.ন্তর্ঘাত? খোঁচা কুণালের

Date:

Share post:

ভিনেশ ফোগত এমনিতেই বাতিল হল, নাকি ও পদক জিতলে মোদি কোম্পানির মুখ পুড়ত, তাই সর্বোচ্চস্তরে অন্তর্ঘাত হল? রহস্য থাকছে। ভিনেশের ফাইনালে খেলতে না পারার কারণ নিয়ে এমনই প্রশ্ন তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে তিনি এই প্রশ্ন তোলেন।
প্যারিস অলিম্পিকে মঙ্গলবার রুপো নিশ্চিত করে ফেলেছিলেন ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগত। দেশের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে সেমিফাইনালে উঠে আগেই নজির গড়েছিলেন। এ বার তার সামনে সোনার পদকের ম্যাচ ছিল। কিন্তু বুধবার সকালে প্যারিস থেকে উড়ে এসেছে খারাপ খবর। জানা গিয়েছে প্যারিস অলিম্পিকে মহিলাদের ৫০ কেজি ফ্রি-স্টাইল কুস্তির ফাইনালে নামতে পারবেন না ভিনেশ ফোগত। অলিম্পিক থেকে তাকে বাতিল করা হয়েছে। কিন্তু কেন?
কারণ, তাঁর ওজন বেড়ে গিয়েছে। যে কারণে তিনি ফাইনালে ডিসকোয়ালিফাই হয়েছেন। নিয়ম অনুযায়ী, অ্যাথলিটদের ইভেন্টের দুই দিনই একই ওজন থাকতে হয়। জানা গিয়েছে, বিনেশ ফোগতের ১০০ গ্রাম ওজন বেড়ে গিয়েছে। যে কারণে তাঁকে অলিম্পিক থেকে ছেঁটে ফেলা হল। ৫০ কেজি ওজন বিভাগে ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট তিনি কিউবার প্রতিপক্ষকে ৫-০ তে হারিয়েছিলেন৷ তিনি ৫০ কেজি বিভাগে সোনা -র লড়াইতে ছিলেন৷তাঁর ওজন নাকি ৫০ কিলোর থেকে ১০০ গ্রাম ওজন বেশি ছিল৷ এর ফলে এবারের অলিম্পিক্স থেকে পদক ছিটকে গেল৷ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে,কুস্তিতে মহিলাদের ৫০ কেজির ফাইনাল থেকে বিনেশ ফোগাট বাতিল হয়ে গিয়েছে। ভারতীয় দলের পক্ষ থেকে সারা রাত ধরে চেষ্টা করা হয়েছিল বাড়তি ওজন কমানোর। কিন্তু আজ সকালে ৫০ কেজির থেকে কিছু গ্রাম বেশি ওজন হয়েছে ওর। এখনই ভারতীয় দলের পক্ষ থেকে এর বেশি কিছু জানানো হবে না।’

কুস্তিতে তাঁর আসল ইভেন্ট ৫৩ কেজি বিভাগ। কিন্তু দিল্লির রাস্তায় আন্দোলনে সামিল হওয়া ভিনেশ ৫৩ কেজির ট্রায়ালে যেতেই পারেননি। তাঁর বদলে অলিম্পিক্সের ৫৩ কেজি বিভাগে যোগ্যতা অর্জন করেন অন্তিম পাঙ্ঘাল। যিনি বুধবার অলিম্পিক্সে নামবেন। এ বারও প্রথম থেকে তাঁকে পছন্দের ৫৩ কেজি বিভাগে অংশগ্রহণে বাধা দিয়েছিলেন ফেডারেশন কর্তাদের একাংশ। তবু দমে যাননি ভিনেশ। নিজেকে তৈরি করেছেন ৫০ কেজি বিভাগের জন্য। শরীরের ওজন ৩ কিলোগ্রাম কমাতে হয়েছে সক্ষমতা অটুট রেখে। সে জন্য বদলাতে হয়েছে খাদ্যাভ্যাস। মঙ্গলবার ফাইনালে ওঠার পথে গত বারের সোনাজয়ী ইউ সুসাকিকে প্রি-কোয়ার্টার ফাইনালে হারিয়েছিলেন ভিনেশ। পরের ম্যাচে ইউক্রেনের ওকসানা লিভাচকে ৭-৫ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন তিনি।
নিয়ম অনুযায়ী, অলিম্পিকে কুস্তিগিরদের প্রতি ইভেন্টের আগে ওজন মাপা হয়। তাতে অল্প হলেও হেরফের হলেই ইভেন্টে নামতে পারেন না সেই অ্যাথলিট। ভারতের পক্ষ থেকে ভিনেশের ওজন পুনরায় মাপার জন্য অনুরোধ করা হয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...