Monday, April 6, 2026

“ওঁনার আদর্শই আমাদের পাথেয়”, বাইশে শ্রাবণে রবি ঠাকুরকে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আজ বাইশে শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) প্রয়াণ দিবস। বিশ্বকবিকে শ্রদ্ধায়-সম্মানে বিশ্বকবিকে স্মরণ করলেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার এক্স হ্যান্ডেলে তিনি রবি ঠাকুরকে শ্রদ্ধাজ্ঞাপন করেন। লিখলেন, “তিনিই আমাদের দিকনির্দেশক।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) প্রয়াণ দিবসে আমাদের প্রাণের ঠাকুরকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। বছরের প্রতিটা দিনে, প্রতিটি মূহূর্তে তিনি আমাদের ঘিরে রয়েছেন। ওঁনার আদর্শই আমাদের পাথেয়। তিনিই আমাদের দিক্‌নির্দেশক।”

বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষ্যে এদিন বিভিন্ন জায়গায় শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যথাযথ মর্যাদায় শান্তিনিকেতনে ২২ শ্রাবণ পালন করা হয়। ভোর ৫টা থেকেই গৌরপ্রাঙ্গণে বৈতালিক, উপাসনা গৃহে মন্দির, উদয়ন বাড়িতে পুষ্পপ্রদান করা হয়। সন্ধ্যায় স্মরণ অনুষ্ঠান রয়েছে লিপিকা প্রেক্ষাগৃহে। ২২ থেকে ৩০শে শ্রাবণ বিশ্বভারতীর কর্মীমণ্ডলীর পক্ষ থেকে বৃক্ষরোপণ, হলকর্ষণ, রবীন্দ্রসপ্তাহ, স্বাধীনতা দিবস, বর্ষামঙ্গল উপলক্ষে রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন: ফের উত্তরে দূর্যোগের সম্ভাবনা! হলুদ সতর্কতা জারি করে গরম থেকে মুক্তির পূর্বাভাস হাওয়া অফিসের 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...