Tuesday, March 17, 2026

বিশ্বকবির প্রয়াণ দিবসে নিমতলায় শশী, ফিরহাদ; ঠাকুরবাড়িতে মাল্যদান ব্রাত্যর

Date:

Share post:

রোদ মেঘের লুকোচুরি খেলা বাইশে শ্রাবণের সকালে বাংলা জুড়ে বিশ্বকবির স্মৃতিচারণা। রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩তম প্রয়াণ দিবসে নিমতলা মহাশ্মশানে কবিগুরুর স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja),ফিরহাদ হাকিম (Firhad Hakim)। উপস্থিত ছিলেন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার, অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, সঙ্গীতশিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত সহ বিশিষ্টরা। রবির গানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Imon Chakraborty)।

মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja)বলেন, বাংলায় থাকা বাঙালি অবাঙালি প্রত্যেকেই বাইশে শ্রাবণের এই লগ্নে বিশ্বকবিকে শ্রদ্ধা জানাচ্ছেন। সত্যিই আজকের দিনটির তাৎপর্য আলাদা। মনের মাঝে অনেক স্মৃতিই উঠে আসছে। রবীন্দ্রনাথ বাংলা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছিলেন। তিনি সকলের গর্ব। যদিও এদিন বাংলাদেশের প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে সকলে সংযত থাকুন, এটাই অনুরোধ।

এদিন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তাঁকে বাংলাদেশের অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

১৯৪১ সালের ৭ আগস্ট জোড়াসাঁকোর বাসভবনে প্রয়াত হন রবি। রোগগ্রস্ত কবির জীবনের শেষদিনগুলোতেও সৃষ্টিশীল ছিলেন কবিগুরু। তিনি বিশ্বাস করতেন মৃত্যু না থাকলে জীবনের কোনও মূল্য নেই। মরণের প্রেক্ষিতে জীবন দেখার মাঝেই অমৃতের সন্ধান করতেন রবীন্দ্রনাথ। তাঁর স্মৃতিচারণায় এদিন কবি সৃষ্ট সুর ও সাহিত্যের কথা তুলে ধরেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন রাজ্য সরকারের উদ্যোগে কলকাতা কর্পোরেশন ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস উদযাপন’ উপলক্ষ্যে নিমতলা মহাশ্মশান স্মৃতি সৌধ প্রাঙ্গণে যে অনুষ্ঠানের আয়োজন করেছে তা আরও একবার বাঙ্গালিয়ানার কথাই মনে করায়। কারণ রবির আলোতেই বাঙালির জীবনযাত্রার অবলম্বন লুকিয়ে আছে।

বিধায়ক দেবাশিস কুমার বলেন প্রতি বছরের মতো এবছরেও এই অনুষ্ঠানে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা আছে। এদিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিধানসভাতেও কবির প্রয়াণ দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা জানানো হয়। কবিতা পাঠ করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়(Sovandeb Chattopadhyay)।



spot_img

Related articles

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...