Sunday, April 12, 2026

প্রাণভয়ে ভারতে প্রবেশের চেষ্টা! সীমান্তে ভিড় বাড়ছে বাংলাদেশি হিন্দুদের 

Date:

Share post:

অন্তর্বর্তী সরকারের শপথগ্রহণের আগে পরিস্থিতি একটু আয়ত্তে এলেও এখনও অগ্নিগর্ভ বাংলাদেশ (Bangladesh)। এবার হামলা, অশান্তির হাত থেকে প্রাণ বাঁচাতে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসতে চাইছেন শয়ে শয়ে শরণার্থী। ভারত বাংলাদেশ- সীমান্তে (Bharat Bangladesh Border) সেই ছবিই ধরা পড়েছে। যদিও কাঁটাতার পেরিয়ে ভারতে আসার চেষ্টা করলেও বিএসএফের চেষ্টায় সীমান্ত পেরতে পারেনি কেউই। কিন্তু কতদিনে পরিস্থিতি আয়ত্তে আসবে তা এখনও স্পষ্ট নয়। তার মধ্যে শয়ে শয়ে শরনার্থীদের চাপে বেকায়দায় বিএসএফ (BSF)।

সূত্রের খবর, লাগাতার আক্রমণে অতিষ্ঠ হয়ে রীতিমতো প্রাণভয়ে প্রায় ৩০০ জন বাংলাদেশি হিন্দু এসে বৃহস্পতিবার সকালেই জমায়েত করেন জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জের সাতকুড়া সীমান্তে। প্রত্যেকের দাবি ছিল, বিএসএফ পারলে গুলি করে তাঁদের মেরে দিক, কিন্তু তাঁরা দেশে ফিরে যাবেন না। বাংলাদেশের একাধিক গ্রাম থেকে শয়ে শয়ে হিন্দুরা এসে এদিন সীমান্তে ভিড় জমান। তবে বিএসএফ খুব শান্তিপূর্ণভাবে তাঁদের আটকে দেয়।

তবে এমন ঘটনা যে ঘটতে পারে তার আঁচ আগেই পেয়েছিল বিএসএফ। তাই সোমবারের পর থেকেই সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়। এদিন শরণার্থীদের নিজেদের দেশে ফিরে যেতে অনুরোধ করে বিএসএফ। যদিও তাঁরা নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে সীমান্তেই বেশ কয়েক ঘণ্টা বসেছিলেন।

এরপর ভারতের তরফে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে শেষে বিজিবি সীমান্তে এসে সকলকে বোঝায় এবং তাঁদের গ্রামে ফিরিয়ে নিয়ে যায়। বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, গোটা পরিস্থিতি ভালভাবেই সামলানো গেছে, কোনও উত্তেজক অবস্থা তৈরি হয়নি। তাঁরা শান্তিপূর্ণভাবেই বিষয়টি সামলাতে পেরেছেন। তবে কতদিন বা কতক্ষণ এই চাপ বিএসএফ সামলাতে পারবে বা আদৌ পারবে কিনা সেদিকে নজর থাকবে।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...