Tuesday, June 16, 2026

বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে যোগ দিতে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী, পথে কথা গুরকুলের শিক্ষিকাদের সঙ্গে

Date:

Share post:

বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার বিকেলেই ঝাড়গ্রামে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যাওয়ার পথে আবার সারাদাপীঠ কন্যা গুরকুল হাই স্কুলে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। শুনলেন তাঁদের সমস্যার কথা। দিলেন আশ্বাস। স্কুলের শিক্ষিকারা ‘প্রিয় দিদি’-কে বললেন, আপনি ভালো থাকবেন। আপনি আমাদের ভরসা।এর আগেও যখন ঝাড়গ্রাম (Jhargram) গিয়েছেন, তখন শহরে ঢুকার মুখে ঝাড়গ্রাম সারাদাপীঠ কন্যা গুরকুল হাই স্কুলের দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। এবারও তাঁর জন্য অপেক্ষায় ছিলেন স্কুলের শিক্ষিকারা। গাড়ি থামিয়ে কুশল বিনিময় করেন মমতা। শিক্ষিকারা এই আবেদনপত্রও মুখ্যমন্ত্রী হাতে তুলে দেন। চিঠিটি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেন মমতা। তিনি জানান, সকালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মৃতুযির খবরে তিনি বিচলিত। সেখানে গিয়ে শ্রদ্ধা জানিয়ে তারপর ঝাড়গ্রামের উদ্দেশে রওনা দেন।এদিন সড়ক পথে কলকাতা থেকে ঝাড়গ্রাম যান মুখ্যমন্ত্রী। বালিভাষা, লোধাশুলি এলাকায় রাস্তার দুধারে দাঁড়িয়ে বহু মানুষ দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) অভিবাদন জানান। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ঝাড়গ্রামে পৌঁছে টুরিস্ট কমপ্লেক্সের অতিথি নিবাসে ওঠেন মুখ্যমন্ত্রী। শুক্রবার বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবন তিনি। বেলা ১২টায় সময় বিশ্ব আদিবাসী দিবসের মূল অনুষ্ঠান।বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটেয় ঝাড়গ্রামে অতিথি নিবাসে ঢোকার মুখে প্রাক্তন সাংসদ উমা সরেন, গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতর সঙ্গে দাঁড়িয়ে কথা বলেন মমতা। তাঁকে স্বাগত জানতে দাঁড়িয়ে থাকা মুন্ডা সমাজের সদস্যদের ডেকে কথা বলেন মুখ্যমন্ত্রী।

শুক্রবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে ১৫৮ টি প্রকল্পের শিলান্যাস ও ২৯৩টি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঝাড়গ্রাম জেলার নব নির্মিত জেলা কালেক্টরেটের উদ্বোধন করবেন মমতা। এছাড়াও যা ঝাড়গ্রাম জেলায় এসে একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন তিনি। ২০১৭ সালে ঝাড়গ্রাম জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। ইতিমধ্যে ঝাড়গ্রাম জেলার নবনির্মিত জেলা আদালতের উদ্বোধন হয়েছে। এবার মুখ্যমন্ত্রীর হাত দিয়েই উদ্বোধন হবে ঝাড়গ্রাম জেলা কালেক্টরেটের নব নির্মিত ভবনের। যেখানে এক ছাতার তলায় প্রশাসনের সমস্ত কার্যালয় থাকছে। বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।






Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...