Saturday, March 14, 2026

ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু: পরিবারকে ফোন করে নিরপেক্ষ তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু। বাবাকে ফোন করে সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। ঘটনায় নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন তিনি। সংবাদমাধ্যমকে একথা জানান মৃতার বাবা। ঘটনা নিয়ে বিজেপি-সহ বিরোধীদের ন্যাক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা করেছেন তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh)।আর জি কর মেডিক্যাল কলেজে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুঘিরে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বর। হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। বিচারবিভাগীয়-সহ একাধিক বিষয়ে তদন্তের দাবি জানানো হয়েছে। যদিও প্রথম থেকেই ঘটনার যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছে রাজ্য। শুক্রবার, সকালে হাসপাতালের সেমিনার হল থেকে ওই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও উচ্চপদস্থ আধিকারিকরা। ডেকে পাঠানো হয় ফরেনসিক টিমকেও। ঘটনায় প্রথম থেকেই সুবিচারের আশ্বাস দিয়েছে স্বাস্থ্য দফতর। এদিন আর জি করে পড়ুয়াদের বিক্ষোভের আঁচ পেয়ে কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে পৌঁছন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। খবর শুনেই মৃতার বাবাকে ফোন করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। পরিবারের প্রতি সমাবেদনা জানান তিনি। একই সঙ্গে মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন মমতা।

ইতিমধ্যে ঘটনার তদন্তে ১১ জনের একটি কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠ সাফ জানিয়েছেন, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খুঁজে বের করে কড়া শাস্তি দেওয়া হবে। তবে, ঘটনা নিয়ে ‘মৃত্যুর রাজনীতি’তে নেমে পড়েছে বিজেপি (BJP)। আর জি করে গিয়ে রীতিমতো বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির। বিরোধীদের ভূমিকার তীব্র নিন্দা করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। তিনি বলেন, আর জি করে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। তাঁর রহস্যমৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তদন্তের পরে মৃত্যুর জানা যাবে কোনও বাইরের আক্রমণে, না কি অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে। যদি কোনও আক্রমণের কারণে মৃত্যু হয়, তাহলে প্রশাসন কড়া পদক্ষেপ করবে। তবে, বিজেপি কোনও কিছু জানার আগে যেভাবে বিষয়টি নিয়ে ‘শকুনের রাজনীতি’ করছে, সেটা অত্যন্ত নিন্দনীয়- কড়া প্রতিক্রিয়া কুণালের।






spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...