Monday, June 22, 2026

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

Date:

Share post:

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ফের একবার ভোটার ও বিরোধীদের লক্ষ্য করে বিজেপির E² ব্যবহার নিয়ে তোপ দাগলেন তিনি। সোমবার, এক ভিডিও বার্তায় অভিষেক বলেন, “যখন একটা ‘E’ অর্থাৎ ইলেকশন কমিশনকে কোনওভাবেই নিজেদের স্বার্থে ব্যবহার করা গেল না, তখন খুব সহজেই এনডিএ সরকার ঘুরে গেল ‘E²’ অর্থাৎ ইডির দিকে।”

এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় এজেন্সিকে বিরোধীদের দমনে হাতিয়ার করছে বিজেপি। অভিষেক হুঁশিয়ারি দেন, কমিশন এসআইআরের নামে বাংলার বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিলে আগামী দিনে মানুষকে নিয়ে গণ আন্দোলন গড়ে তোলা হবে।

এদিন ফের ভোটার ও বিরোধীদের লক্ষ্য করে বিজেপির E² ব্যবহার নিয়ে সরব হলেন অভিষেক (Abhishek Banerjee)। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “যখন একটা ‘E’ অর্থাৎ ইলেকশন কমিশনকে কোনভাবেই নিজেদের স্বার্থে ব্যবহার করা গেল না তখন খুব সহজেই এনডিএ সরকার ঘুরে গেল ‘E²’ অর্থাৎ ইডির দিকে। অন্যদিকে ইডির উদ্দেশ্য কিন্তু একেবারেই রাজ্যগুলি দুর্নীতি মুক্ত করা নয়। উল্টে ইডির একমাত্র লক্ষ্য হল কীভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করে বিরোধীদের নেতাদের জেলে ঢোকানো যায়, কীভাবে জনগণের সিদ্ধান্তে হস্তক্ষেপ করা যায়। ক্ষমতায় থাকা এই কেন্দ্রীয় সরকার শুধুমাত্র জনগণ বিরোধী বা গণতন্ত্র বিরোধী নয়, বিজেপি সরকার কৃষক বিরোধী, গরিব বিরোধী, সংখ্যালঘু বিরোধী, রাষ্ট্র বিরোধী এমনকি দেশ বিরোধী। বিজেপিকে একটা ভোট শুধুমাত্র একটা ভোট নয়, এটা দেশের সত্তাকে বিক্রি করে দেওয়া, দেশের অতি মূল্যবান সংবিধান বিক্রি করা। ক্ষমতালোভী স্বৈরাচারীদের হাতে নিজের দেশকে তুলে দেওয়া এবং দেশকে তাঁদের ব্যক্তিগত সম্পত্তি মনে করার স্বাধীনতা দেওয়া। এটা একেবারেই গণতন্ত্রের সঠিক সংজ্ঞা নয়।“

অভিষেক মোদি সরকাকে নিশানা করে তিনি বলেন, অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতে জনগণের রায়কে অসম্মান করে গণতন্ত্রকে ধ্বংস করতেই বিভিন্ন রকম কৌশল অবলম্বন করছে কেন্দ্র।

Related articles

উত্তরবঙ্গে IIT, AIIMS সঙ্গে ক্যানসার হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে একগুচ্ছ বড় ঘোষণা

পালাবদলের পর প্রথম বাজেট(West Bengal Budget)! রাজ্যের স্বাস্থ্যখাতে(Health) বিশেষ জোর দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ বঙ্গের জন্য একাধিক...

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...

রাজ্য বাজেটে বিপুল কর্ম সংস্থানের দিশা: সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলাদের জন্য ৩৩%

প্রথম বাজেটেই বিপুল কর্ম সংস্থানের দিশা বিজেপি সরকারের (BJP Government)। রাজ্য সরকারি চাকরিতে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নিয়োগের...

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...