Sunday, June 28, 2026

আদিবাসী নৃত্যে তাল, ধামসায় বোল: ঝাড়গ্রামের অনুষ্ঠানে মুগ্ধ করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

যেখানে যান সেখানকার সংস্কৃতিকে আপন করে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার, ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানেও তার ব্যতিক্রম হল না। অনুষ্ঠানে আদিবাসী পোশাক পরে নাচের তালে পা মেলান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, বীরবাহা হাঁসদা, ঝাড়গ্রাম (Jhargram) জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সোরেন, প্রাক্তন সাংসদ ডাক্তার উমা সোরেন, বিধায়ক দুলাল মুর্মু, দেবনাথ হাঁসদা, জেলাশাসক সুনীল আগরওয়াল, পুলিশ সুপার অরিজিৎ সিনহা-সহ বিশিষ্টরা।

মঞ্চে মহাত্মা গান্ধী ও আদিবাসী মনীষীদের ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সৃষ্টিশ্রী স্টল ঘুরে দেখেন। এর পর আদিবাসী পোশাক পরে শিল্পীদের সঙ্গে আদিবাসী নৃত্যে পা মেলায়। উপস্থিত সকলেই আনন্দে মেতে উঠে। এরপর ধামসা বাজিয়ে সকলকে চমকে দেন মমতা। আদিবাসী মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আদিবাসী মানুষেরা যে সমাজের কোনও অংশে পিছিয়ে নেই। রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর আদিবাসীদের উন্নয়নে কী কী কাজ করেছেন তা তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন। তাই তিনি জঙ্গলমহলের সর্বস্তরের মানুষকে বিশ্ব আদিবাসী দিবসের শুভেচ্ছা জানান।

বিশ্ব আদিবাসী দিবসে সমাজের সর্বস্তরের মানুষজনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বলেন, ৯ অগাস্ট একটি বিশেষ দিন। বিশ্ব আদিবাসী দিবসের পাশাপাশি ভারত ছাড়ো আন্দোলনের দিন। ১৯৪২ সালের ৯ অগাস্ট জাতির জনক মহাত্মা গান্ধী ইংরেজদের বিরুদ্ধে ডাক দিয়েছিলেন ইংরেজি তুমি ভারত ছাড়ো। স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান মেদিনীপুর। মেদিনীপুরের মাটিতে ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, বীরেন্দ্রনাথ শাসমল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হেমচন্দ্র কানুনগো, সতীশ সামন্তর মতো মানুষ জন্মগ্রহণ করেছিলেন। যাঁরা আজও আমাদের সকলের কাছে প্রণম্য। ভারতে ৯ অগাস্টের গুরুত্ব আলাদা।






Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...