Friday, March 20, 2026

সফল প্রতিস্থাপন, বুদ্ধদেবের কর্নিয়ায় নবদৃষ্টি দুজনের

Date:

Share post:

নশ্বর দেহ কাজে লাগবে গবেষণার, আর কর্নিয়া দানে দুই অন্ধকে দৃষ্টি ফিরিয়ে দিলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। বৃহস্পতিবার সকাল আটটা কুড়ি মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কমরেড। শুক্রবার বিকেল চারটের মধ্যে এনআরএস হাসপাতালে (NRS Hospital) দেহদান প্রক্রিয়া শুরু হয়ে যাবে। মাঝের এই দেড় দিনে তাঁকে নিয়ে স্মৃতিচারণায় ডুবেছে রাজ্য রাজনীতি থেকে সাধারণ মানুষের দৈনন্দিন আলোচনা। সংস্কৃতিমনস্ক এমন এক রাজনীতিবিদ চলে যাওয়ায় যখন চোখের জল থামছে না বামকর্মী-সমর্থক এবং বুদ্ধ অনুরাগীদের, ঠিক তখনই প্রয়াত মুখ্যমন্ত্রীর কর্নিয়া দৃষ্টি ফেরালো অন্ধত্বে ভুগতে থাকা দুজন মানুষের। বামনেতার চোখ দিয়েই এবার বাংলার পুজো থেকে প্রকৃতি দেখতে পাবেন তাঁরা। নিয়ম মেনেই প্রকাশ্যে আনা হয়নি গ্রহীতাদের নাম।

মানুষ চলে গেলেও তাঁর কাজের মধ্যে দিয়ে স্মৃতি অমলিন হয়ে থেকে যায়। আড়ম্বরহীন জীবনযাত্রায় বিশ্বাস করতেন বুদ্ধদেব ভট্টাচার্য। জীবদ্দশায় চোখ ও দেহদানেরর অঙ্গীকার করেছিলেন। সেই মতো বৃহস্পতিবার দুপুরে তাঁর কর্নিয়া সংগ্রহ করা হয়। রাতে রিজিয়োনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজির (Regional Institute of Ophthalmology) ডিরেক্টর অসীমকুমার ঘোষ জানান কর্নিয়া জনিত অন্ধত্বে ভুগতে থাকা দুই ব্যক্তির চোখে সফলভাবে প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। বৃষ্টি ফিরে পেয়েছেন তাঁরা। দুই গ্রহীতার পরিচয় নিয়ে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, বুদ্ধদেবের রেটিনায় সমস্যা থাকলেও কর্নিয়ায় কোনও সমস্যা ছিল না। সচেতনভাবেই প্রাক্তন মুখ্যমন্ত্রী ছানি অপারেশন করারনি। তিনি জানতেন অস্ত্রোপচার হয়ে গেলে কর্নিয়ার গুণগত মান কমে যেতে পারে। আরআইওতে (RIO) আগেও চোখ দেখিয়েছিলেন বুদ্ধদেব। চোখের পর এবার দেহ দান পর্ব। শুক্রবার সন্ধ্যায় শিয়ালদহের NRS হাসপাতালে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।


Related articles

অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে ধোঁয়াশা! দফায় দফায় বৈঠকেও কাটল না অনিশ্চয়তা

আগামী মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal assembly election)। সব রাজনৈতিক দল প্রচারে নেমে পড়েছে। অথচ এখনও পর্যন্ত...

আরজি কর হাসপাতালের লিফটে আটকে অস্বাভাবিক মৃত্যু, ঘটনাস্থলে টালা থানার পুলিশ

শুক্রবার সকালে কলকাতার আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চাঞ্চল্য। হাসপাতালের ট্রমা কেয়ারের লিফটে এক...

টিকিট মেলেনি কোথাও, ভোটযুদ্ধে নতুন দল ঘোষণা ‘ধান্দাবাজ’ রাজন্যার! 

তৃণমূল থেকে আগেই বহিষ্কার করা হয়েছিল, বিজেপির (BJP) টিকিটে বিধানসভা ভোটে লড়ার স্বপ্নের সলিল সমাধি হতেই নতুন দল...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা ক্ষেত্রে নতুন ইঙ্গিত দিচ্ছে। কারও কর্মজীবনে উন্নতির সম্ভাবনা, কারও অর্থভাগ্য উজ্জ্বল, আবার...