Friday, June 26, 2026

বুমরাকে রেখেই ঘোষণা হতে চলেছে এশিয়া কাপের স্কোয়াড

Date:

Share post:

জল্পনার অবসান। এশিয়া কাপে জসপ্রীত বুমরকে (Jasprit Bumrah) রেখেই দল ঘোষণা করতে চলেছে বিসিসিআই (BCCI)। সূত্রের খবর অনুযায়ী তাঁর সঙ্গে নাকি ইতিমধ্যেই বোর্ড কর্তারা এবং নির্বাচকরা কথা বলে ফেলেছেন। সবকিছু ঠিকঠাক চললে এশিয়া কাপে অর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) জুটি দেখা যেতে চলেছে এবার। তাঁর ওয়ার্কলোড নিয়ে একটা কথাবার্তা চলছিল। মনে করা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের কথা ভেবে বুমরাকে এশিয়া কাপে বিশ্রাম দেওয়া হতে পারে। কিন্তু শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মাত্র তিনটি ম্যাচই খেলেছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। শেষ ম্যাচের আগে অবশ্য বুমরার চোটের কথাই শোনা গিয়েছিল। তাঁর হাঁটুতে নাকি হাল্কা চোট লেগেছিল। সেই কারণেই নাকি এই তারকা ক্রিকেটারকে টেস্ট সিরিজের শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। এরপর থেকেই বুমরার এশিয়া কাপ (Asia Cup) খেলা ঘিরেও অনিশ্চয়তা দেখা গিয়েছিল।

মনে করা হচ্ছিল তাঁর ওয়ার্কলোডের কথা ভেবে হয়ত এশিয়া কাপ না খেলানোর পথে হাঁটতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ ঘরের মাঠে এশিয়া কাপের ফাইনালের চারদিন পরই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তবে আপাতত সেই কথা না ভেবে এশিয়া কাপেই বুমরাকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এনসিএ- থেকে বোর্ডের মেডিক্যাল টিমের একটা রিপোর্টের অপেক্ষাতেই আছে সকলে। সেই রিপোর্ট হাতে আসলেই আগামী ১৯ কিংবা ২০ অগাস্ট এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা হয়ে যাবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...