Tuesday, June 23, 2026

কলকাতা লিগে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, ইস্টার্ন রেলওয়েকে হারাল ৩-০ গোলে

Date:

Share post:

কলকাতা প্রিমিয়ার লিগে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল । এদিন ৩-০ গোলে হারাল ইস্টার্ন রেলওয়েকে। লাল-হলুদের হয়ে তিন গোল মহম্মদ মুশারফ, আমন সি কে, এবং জেসিন টি কের। এই জয়ের ফলে লিগে এখনও অপরাজিত ইস্টবেঙ্গল। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট লাল-হলুদের।

এদিন ম্যাচে প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। যার ফলে ম্যাচের ৩২ মিনিটে ১-০ এগিয়ে যায় লাল-হলুদ। ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন মুশারফ। নিজেদের মধ্যে পাস খেলে আক্রমণ তৈরি করে লাল-হলুদ। ইস্টার্ন রেলের পেনাল্টি বক্সের সামনে মুশারফ বল ধরে ইস্টার্ন রেলের ডিফেন্ডারকে বোকা বানিয়ে দুর্দান্ত গোল করেন । ম্যাচের ৪১ মিনিটে দ্বিতীয় গোলে এগিয়ে যায় লাল-হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে ২-০ করেন আমন সিকে। ওয়ান-টু খেলে ইস্টার্ন রেলের জাল কাঁপিয়ে দেন। ম্যাচের প্রথমার্ধে ২-০ এগিয়ে থাকে লাল-হলুদ।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় রাখে ইস্টবেঙ্গল। একাধিক গোলের সুযোগ তৈরি করে তারা। যার ফলে ম্যাচের ৭৭ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় লাল-হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে ৩-০ গোল করেন জেসিন টি কের।

আরও পড়ুন- অবসরের ২৪ ঘন্টার মধ্যে বড় ভূমিকায় শ্রীজেশ


Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...