Wednesday, June 24, 2026

বিশ্ব আদিবাসী দিবসে আজ ঝাড়গ্রামে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে আজ ঝাড়গ্রাম (Jhargram) স্টেডিয়ামে ১৫৮ টি প্রকল্পের শিলান্যাস ও ২৯৩টি প্রকল্পের উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল থেকেই করা নিরাপত্তার বলয়ে ঢেকে ফেলা হয়েছে চারপাশ। বৃহস্পতিবার সড়ক পথে কলকাতা থেকে ঝাড়গ্রাম যান তিনি। যাত্রাপথে বালিভাষা, লোধাশুলি এলাকায় রাস্তার দুধারে দাঁড়িয়ে বহু মানুষ তাঁকে অভিবাদন জানান। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ঝাড়গ্রামে পৌঁছে টুরিস্ট কমপ্লেক্সের অতিথি নিবাসে ওঠেন মুখ্যমন্ত্রী (CM)। আজ বেলা ১২টায় সময় বিশ্ব আদিবাসী দিবসের মূল অনুষ্ঠান শুরু হবে।

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।প্রশাসনিক সূত্রে খবর জেলা সফরে আজ একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ১৫৮ টি প্রকল্পের শিলান্যাস ও ২৯৩টি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি ঝাড়গ্রাম জেলার নব নির্মিত জেলা কালেক্টরেটেরও উদ্বোধন করবেন বলে খবর। এখানে এক ছাদের তলায় প্রশাসনের একাধিক অফিস থাকবে বলে জানা গেছে। এছাড়া বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...