Saturday, April 4, 2026

মেয়েটি কেন সোনা পেল না আগামীতে জানা যাবে! ক্ষুব্ধ মমতা, আর্চারি অ্যাকাডেমি নিয়ে আশা প্রকাশ

Date:

Share post:

মেয়েটার সোনা আনার কথা ছিল। যে একাগ্রতা নিয়ে খেলছিল, তাঁর স্বপ্নপূরণ হতই। কিন্তু কেন সোনা আনতে পারল না? কদিন পরেই সব জানতে পারবেন। শুক্রবার, ঝাড়গ্রামে (Jhargram) বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চ থেকে কুস্তিগির ভিনেশ ভোগতের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অলিম্পিকে ভিনেশ ফোগতের (Vinesh Phogat) লড়াইকে কুর্নিশ জানান তিনি। সেইসঙ্গে তিনি বিশ্ব আদিবাসী দিবসে তিনি আশা প্রকাশ করেন ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি থেকে যুবক-যুবতীরা একদিন অলিম্পিকে যাবেন।এদিন মমতা (Mamata Banerjee) বলেন, যে মেয়েটি সোনা আনতে পারত, সে আনতে পারল না। সেটা কেন হল না, দেশবাসী আগামী দিনে জানতে পারবেন। তাঁর লড়াইকে কুর্নিশ। তিনি জানান, ”২০ বছর আগে যখন ইয়ুথ মিনিস্টার ছিলাম, তখন এই ধরনের অ্যাকাডেমির প্ল্যানগুলো করেছিলাম। এই আর্চারি অ্যাকাডেমিও তৈরি করেছি, যাতে ২০-২১ বছর বাদে ভারতীয় খেলোয়াড়েরা সম্মান অর্জন করতে পারে।”

আশা প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, “আমি বিশ্বাস করি ঝাড়গ্রামের আর্চারি অ্যাকাডেমি থেকে একদিন আমাদের মেয়েরা অলিম্পিকে যাবে। তারা অলিম্পিক জয় করবে। সেই উদ্দেশেই কিন্তু এগুলো করা হয়েছে।”

ঝাড়গ্রামের উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, অলচিকি স্কুল তৈরি করা হচ্ছে। ঝাড়গ্রাম জেলা এখন স্বনির্ভর জেলা। আগামী দিনে ‘ঘাটাল মাস্টার’ পরিকল্পনার কথাও জানান তিনি।






Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...