Wednesday, June 24, 2026

হল না সোনা জয়, প্যারিস অলিম্পিক্সে রুপো জয় নীরজের

Date:

Share post:

সোনা জয় হল না ভারতীয় অ্যাথলিট তথা টোকিও অলিম্পিক্সে সোনার পদক জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার। এদিন প্যারিস অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে রুপোর পদক জয় নীরজের। এদিন নীরজ দ্বিতীয় থ্রোয়ে নিজের সেরা ৮৯.৪৫ থ্রো করেন ভারতীয় অ্যাথলিট। এই পদকের ফলে অলিম্পিক্সে পরপর পদক জয় নীরজের। এদিকে এই ইভেন্টে সোনা জয় পাকিস্তানের আরশাদ নাদিমের। ফাইনালের দ্বিতীয় থ্রোয়েই ৯২.৯৭ মিটার পার করে দেন নাদিম।

এদিন প্যারিস অলিম্পিক্সে ফাইনালের শুরুটা ভাল হয়নি ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়ার। প্রথম থ্রো করতে গিয়ে পড়ে যান তিনি। দাগে পা লেগে বাতিল হয়ে যায় প্রথম থ্রো। তবে এরই মধ্যে পাকিস্তানের আরশাদ নাদিম নিজের দ্বিতীয় থ্রোয়ে ছোড়েন ৯২.৯৭ মিটার। যা নতুন অলিম্পিক্স রেকর্ড গড়েন তিনি। সোনা জিততে হলে নিজের সেরা থ্রো করতে হত নীরজের। যা ৯২.৯৭-এর বেশি। তবে দ্বিতীয় থ্রো ভাল করেন নীরজ। ৮৯.৪৫ মিটার ছোড়েন তিনি। চলতি মরশুমের সেরা থ্রোয় হয় নীরজের। তবে সোনা জয়ের জন্য আরও সেরা পারফরম্যান্স দিতে হত। তবে নীরজের তৃতীয় থ্রো-ও বাতিল হয়। এরপর দ্বিতীয় রাউন্ডেও শুরুটা ভাল হয়নি টোকিও অলিম্পিক্সের সোনার পদক জয়ীয়। চতুর্থ থ্রো-ও বাতিল হয় নীরজের। পরের দুটি থ্রোয়েও দেখা যায় একই ছবি।

আরও পড়ুন- প্যারিস অলিম্পিক্সে বিনেশের রুপোর দাবি শুনানি আগামিকাল


Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...