Thursday, June 4, 2026

প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী নীরজকে শুভেচ্ছা মোদি-মমতার

Date:

Share post:

প্যারিস অলিম্পিক্সে রুপো জয় নীরজ চোপড়ার। এদিন প্যারিস অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে রুপোর পদক জয় নীরজের। তবে টোকিও অলিম্পিক্সের মতন সোনা জয় হয়নি ভারতীয় অ্যাথলিটের। এদিন নীরজ দ্বিতীয় থ্রোয়ে নিজের সেরা ৮৯.৪৫ থ্রো করেন । যা ভারতের হয়ে পদক নিশ্চিত করেন নীরজ।আর এরপরই শুভেচ্ছা বার্তায় ভাসতে থাকেন নীরজ। নীরজকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শুভেচ্ছা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যেপাধ্যায়ের।

নিজের সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লেখেন,” নীরজ চোপড়া শ্রেষ্ঠ। বারবার সে তার তেজ দেখিয়েছে। ভারত উচ্ছ্বসিত এবং গর্বিত যে সে আরও একটি অলিম্পিক্সে
সাফল্য পেয়েছে। রুপোর পদক জয়ের জন্য নীরজকে অভিনন্দন। নীরজ একজন উদাহরণ, জে আগামী প্রজন্মের ক্রীড়াবিদদের তাদের স্বপ্ন পূরণ করতে পথ দেখাবে। আমাদের গর্বিত করবেন এবং অনুপ্রাণিত করবেন।”

মমতা বন্ধ্যোপাধ্যায় লেখেন,” প্যারিস অলিম্পিক্সে রুপোর পদক জয়ের জন্য নীরজ চোপড়াকে অনেক অভিনন্দন। কি দারুণ পারফরম্যান্স। সোনার ছেলে তুমি। তোমার এই গৌরবময় জয়ের জন্য গোটা ভারতবাসী গর্বিত।”

আরও পড়ুন-হল না সোনা জয়, প্যারিস অলিম্পিক্সে রুপো জয় নীরজের

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...