Saturday, April 4, 2026

স্নেহাশিসের রিশেপশন আলো করলেন সৌরভ, মোমের দৃঢ়চেতা বার্তা

Date:

Share post:

দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের আমন্ত্রকের ভূমিকায় ছিলেন তিনি। রিসেপশনে সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি আলোকিত করল নবদম্পতির জীবন। তবে সেই আলোয় কোনওভাবেই ঢাকা পড়লেন না প্রাক্তন স্ত্রী মোম গঙ্গোপাধ্যায়। তিনিও সোশ্যাল মিডিয়ায় সামলে নিয়ে, শিক্ষা নিয়ে এগিয়ে চলার বার্তা দিলেন।

দীর্ঘদিনের সঙ্গিনী অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে জুলাই মাসেই গাঁটছড়া বেঁধেছিলেন ৫৯ বছর বসয়ী স্নেহাশিস। ৭ অগস্ট ছিল তাঁদের রিসেপশন। সেই রিসেপশনের আমন্ত্রণপত্র নজর কেড়েছিল সবার। সেই আমন্ত্রণ পত্রের প্রেরক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আইনি গাঁটছড়া বাঁধার দিন উপস্থিত থাকতে না পারলেও বুধবার রিসেপশনে উপস্থিত ছিলেন সৌরভ।

তবে এই রিসেপশনের আরেক আমন্ত্রণকারী ডোনা গঙ্গোপাধ্যায় বেমালুম লাপতা ছিলেন বুধবার। সৌরভও এসেছিলেন অত্যন্ত সাদামাটা পোশাকে। তবুও সেই নীল শার্টেই তিনি ছিলেন একেবারে আলাদা।

অন্যদিকে বিয়ের আড়ম্বর থেকে অনেক দূরে ছিলেন স্নেহাশিসের প্রাক্তন ঘরনী মোম গঙ্গোপাধ্যায়। নৃত্যশিল্পী বিবাহ বিচ্ছেদের পরেই নিজের জীবন নতুন করে গড়ায় মন দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় রিল শেয়ার করে তিনি লেখেন, “আমার দিকের গল্পের আর কোনও গুরুত্ব নেই। জীবন এগিয়ে চলে। আমিও সামলে নিয়েছি। আর সবথেকে বড় কথা আমি শিখে নিয়েছি কে আমার পাশে থাকার যোগ্য, আর কে নয়!” সেইসঙ্গে তাঁর আরেক বার্তা, সব দৃঢ়চেতা নারীর জীবনই কোনও না কোনও কাহিনী নিয়ে তৈরি হয়।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...