Friday, April 3, 2026

অবসরের ২৪ ঘন্টার মধ্যে বড় ভূমিকায় শ্রীজেশ

Date:

Share post:

অবসর নিয়েছেন ২৪ ঘন্টাও হয়নি, তারই মধ্যে বড় ভূমিকা দেওয়া হল ভারতীয় হকি দলের ব্রোঞ্জ জয়ী প্রাক্তন গোলরক্ষক পিআর শ্রীজেশকে। জানা যাচ্ছে, ভারতের যুব দলের প্রধান কোচ করা হয়েছে অলিম্পিক্সে দু’বারের পদকজয়ীকে। এদিন এমনটাই জানান হল হকি ইন্ডিয়ার তরফ থেকে।

এই নিয়ে হকি ইন্ডিয়া জানিয়েছে, ‘‘কিংবদন্তিকে এবার নতুন ভূমিকায় দেখা যাবে। পিআর শ্রীজেশকে ভারতের যুব দলের প্রধান কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে। খেলোয়াড় জীবনের মতো কোচ হিসাবেও শ্রীজেশ জুনিয়রদের অনুপ্রাণিত করবেন। কোচ হিসাবে আপনাকে দেখার জন্য আমরা অপেক্ষা করছি।” এই নিয়ে হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ভোলানাথ সিং জানিয়েছেন, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে সরকারি ভাবে ভারতের যুব দলের কোচ হিসাবে নিয়োগ করা হবে শ্রীজেশকে। শ্রীজেশ শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলল। ওকে জাতীয় যুব দলের প্রধান কোচ করা হচ্ছে। সাই কর্তৃপক্ষ এবং কেন্দ্রের সঙ্গে কথা বলে আমরা চূড়ান্ত ঘোষণা করব।”

অবসরের পর শ্রীজেশেরও কোচিং করানোর ইচ্ছা ছিল। তাই নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত শ্রীজেশ। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “ কোচিং করানো ইচ্ছা আমার আছে। গোলরক্ষক হিসাবে আমি মাঠে কার্যত কোচের ভূমিকা পালন করছি দীর্ঘ দিন ধরে। অনেক হকি ম্যাচ মাঠের ধারে বসে দেখতে পাব কোচ হিসাবে। এটাও আমার উৎসাহের অন্যতম কারণ।”

আরও পড়ুন-প্যারিস অলিম্পিক্সে সোনার পদক জয়, কয়েক মাস আগে ঠিক মতন অনুশীলন করতে পারছিলেন না নাদিম 


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...