Saturday, April 4, 2026

আজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রশাসনিক বৈঠক অভিষেকের

Date:

Share post:

লোকসভা নির্বাচনে (Loksabha Election)নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার (Diamond Harbour Constituency) থেকে রাজ্যের মধ্যে ৭ লক্ষ ১০ হাজার ভোটের রেকর্ড মার্জিনে জিতেছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভোটে প্রচারে তিনি কথা দিয়েছিলেন যে জয়ী হওয়ার পর সংসদীয় এলাকার আরও উন্নয়নের মন দেবেন। কথা দিয়ে কথা রাখলেন। জয়ের পরেই নিজের লোকসভা কেন্দ্রে গিয়েছিলেন সৌজন্য বিনিময় করতে। এবার উন্নয়নের পর্যালোচনা এবং পরবর্তী পদক্ষেপের লক্ষ্যে আজ বিকেলে আমতলায় প্রশাসনিক বৈঠক করবেন অভিষেক (Abhishek Banerjee)।

তৃণমূল কংগ্রেস (TMC) সূত্রে খবর সংসদীয় এলাকার সর্বস্তরের জনপ্রতিনিধি, সাংগঠনিক নেতৃত্ব এবং প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন। ডায়মন্ড হারবারের (Diamond Harbour) উন্নয়নের কাজ কোথায় কতটা হয়েছে, কোন কাজ বাকি আছে, ভোটের কারণে যেসব কাজ মাঝ পথে বন্ধ হয়েছিল সেগুলি কী অবস্থায় আছে—এই সবকিছু পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখবেন অভিষেক। ২০১৪ থেকে এনিয়ে টানা তিনবারের সাংসদ হলেন তিনি। ফলে তাঁর সংসদীয় এলাকার জন্য উন্নয়নে এতটুকু ফাঁক রাখতে চান না সাংসদ। বরাবরই নিজের লোকসভা কেন্দ্রের প্রতি অত্যন্ত যত্নশীল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এমনকী এবার লোকসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এক জনসভায় বলেছিলেন, “ও নিজের কেন্দ্রের জন্য যা করে আমি দেখে অবাক হয়ে যাই।” কোভিড অতিমারি হোক বা আফফান, ইয়াশের মত প্রাকৃতিক বিপর্যয়- ডায়মন্ড হারবারের মানুষের পাশে সবসময়ই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিষেক। মানুষও তাঁকে ভরসার ঝুলি উপুড় করে দিয়েছেন। এর আগেও কয়েক মাস অন্তর এই ধরনের প্রশাসনিক বৈঠক করেছেন তিনি। ডায়মন্ড হারবারের উন্নয়ন নিয়ে প্রতি বছর নিয়ম করে বই প্রকাশ করে থাকেন তিনি। সেখানে একেবারে বিধানসভা, পঞ্চায়েত এলাকা, ব্লক ধরে উন্নয়নের সার্বিক খতিয়ান দেওয়া থাকে। এবছরও তার ব্যতিক্রম হবে না।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...