Saturday, April 4, 2026

উদ্ধারপর্ব শেষ, কান্না-হাহাকারের ওয়ানাড় থেকে সেনা বিদায় 

Date:

Share post:

ভূমিধসে বিপর্যস্ত ওয়ানাড়ের (Landslide in Wayanad) উদ্ধারকাজ শেষ। দশদিন ধরে দুর্যোগে তলিয়ে যাওয়া চার গ্রামের অসহায় মানুষদের উদ্ধারের পর এবার সেনা (Indian Army) বিদায়ের পালা। এই কদিন দিনরাত এক করে দুর্গতদের পাশে দাঁড়িয়ে থাকার পর এবার জওয়ানদের বিদায় অভ‌্যর্থনা জানালেন বিপর্যস্ত ওয়ানাড়ের মানুষ। ভালবাসা পেয়েছে সেনাবাহিনীর দায়িত্ববান কুকুরাও। কোচি ডিফেন্স পাবলিক রিলেশনস অফিসারের তরফে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে সেনা সদস‌্যরা যখন এলাকা ছাড়ছেন তখন তাঁদের ঘিরে করতালির বন‌্যা।

কেরলের ভয়ংকর ভূমিধসে (Landslide in Kerala) তলিয়ে প্রাণ হারিয়েছেন চারশোর বেশি মানুষ। শুক্রবার ওয়ানাড়ে ১০ দিনের উদ্ধারপর্ব শেষ করেছে ভারতীয় সেনা। দিনরাত এক করে ধ্বংসস্তূপের তলা থেকে শুধু গন্ধ শুঁকেই খুঁজে জীবিত অথবা মৃত ব‌্যক্তিকে বের করেছে ডগ স্কোয়াড (Dog Squad)। এবার কাজ শেষ। স্থানীয় মাউন্ট তাবোর স্কুলের শিক্ষক ও কর্মীরা টেরিটোরিয়াল আর্মির ১২২ নম্বর ইনফ‌্যানট্রি ব‌্যাটালিয়ন সদস‌্যদের আলাদা করে সংবর্ধনা জানিয়েছেন। সেনার তরফে কর্নেল পরমবীর সিং নাগরা জানিয়েছেন ১০ দিনের এই উদ্ধারপর্বে ওয়ানাড়ের মানুষ এবং কেরলের অন‌্যান‌্য জেলার মানুষ তাঁদের সবরকম সহযোগিতা করেছেন। সেনা বিদায়ের পর এখন স্বজনহারাদের স্মৃতিতে শোকের ছায়া ওয়ানাড় জুড়ে।


Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...