Saturday, April 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ২০২৪ প্যারিস অলিম্পিক্সে পদক এল কুস্তি থেকে। অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয় ভারতীয় কুস্তিগির আমন শেরাওয়াতের। ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ ম্যাচে আমন হারান দারিয়ান তোই ক্রুজকে। ম্যাচে ১৩-৫ ফলাফলে হারান আমন। আমনের হাত ধরে ষষ্ঠ পদক আসে ভারতের ঝুলিতে। এরপই শুভেচ্ছার জোয়ারে ভাসতে থাকেন আমন। আমনকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

২) প্যারিস অলিম্পিক্সে রুপোর পদক কি পাবেন বিনেশ ফোগাট? অলিম্পিক্স শেষ হওয়ার আগেই এই প্রশ্নের উত্তর মিলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। শুক্রবার কোর্ট অফ আরবিট্রেশনের প্যারিস ট্রাইব্যুনালে বিচারক অ্যানাবেল বেনেটের এজলাসে শুরু হয় বিনেশের আবেদন নিয়ে শুনানি। বিনেশের হয়ে সওয়াল করেন দুঁদে আইনজীবী হরিশ সালভে।

৩) প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানের পতকাবাহক হিসাবে মানু ভাকেরের নাম আগেই জানিয়েছিল ভারতীয় অলিম্পিক্স সংস্থা (আইওএ)। আর এবার দ্বিতীয় পতাকাবাহকের নাম ঘোষণা করল আইওএ। দ্বিতীয় পতকাবাহক হিসাবে পিআর শ্রীজশের নাম ঘোষণা করে ভারতীয় অলিম্পিক্স সংস্থা।

৪) এবার ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাটের পাশে ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। বিনেশ রুপোর পদক পাওয়ার যোগ্য , ভারতীয় কুস্তিগিরকে রুপোর পদক দেওয়ার দাবি তুললেন সচিন। সোশ্যাল মিডিয়ায়, সচিন বলেন, বিনেশের ওজন সামান্য বেশি হলেও ও মোটেই অনৈতিক ভাবে অলিম্পিক্সের ফাইনালে ওঠেননি। যোগ্যভাবে উঠেছে। তাই ও পদক যোগ্য।

৫) কলকাতা প্রিমিয়ার লিগে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল । এদিন ৩-০ গোলে হারাল ইস্টার্ন রেলওয়েকে। লাল-হলুদের হয়ে তিন গোল মহম্মদ মুশারফ, আমন সি কে, এবং জেসিন টি কের। এই জয়ের ফলে লিগে এখনও অপরাজিত ইস্টবেঙ্গল। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট লাল-হলুদের।

আরও পড়ুন- অলিম্পিক্সে কুস্তিতে পদক আমনের, শুভেচ্ছা মোদির

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...