Tuesday, March 17, 2026

অন্তর্বর্তী সরকার অসংবিধানিক, প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেননি হাসিনা! দাবি পুত্রের

Date:

Share post:

বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে নাকি এখনও পদত্যাগ করেননি শেখ হাসিনা (Sekh Hasina)! আজ, শনিবার একটি সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর দাবি তুলেছেন হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। হাসিনা পুত্রের আরও দাবি, মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের শপথ অসাংবিধানিক। কারণ, সাংবিধানিক ভাবে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে রয়েছেন হাসিনা।

হাসিনা (Sekh Hasina) সরকারের তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ছিলেন তাঁরই পুত্র জয়। যিনি বর্তমানে আমেরিকায়। সেখান থেকেই সাক্ষাৎকারে জয় বলেন, ‘‘আমার মা আনুষ্ঠানিক ভাবে কখনওই পদত্যাগ করেননি। তিনি সময়ই পাননি। জাতির উদ্দেশে ভাষণ দিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন মা। কিন্তু সেই সুযোগ পাওয়ার আগেই বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে। তাই সময় ছিল না। আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি। সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।’’

আরও পড়ুন: সীমান্তে ধর্মীয় সম্প্রদায়কে রক্ষায় কমিটি! শুক্রবার অনুপ্রবেশের চেষ্টার পর উদ্যোগী অমিত শাহ

 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...