Wednesday, April 8, 2026

সীমান্তে ধর্মীয় সম্প্রদায়কে রক্ষায় কমিটি! শুক্রবার অনুপ্রবেশের চেষ্টার পর উদ্যোগী অমিত শাহ

Date:

Share post:

ইন্দো-বাংলাদেশ সীমান্ত নিয়ে এবার কমিটি গঠন মোদি সরকারের। শেষ কয়েকদিন ধরে ব্যাপক সংখ্যায় বাংলাদেশের নাগরিকরা বাংলার উত্তরের বিভিন্ন জেলার সীমান্তগুলি দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেন। তারপরই সক্রিয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিশেষভাবে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উল্লেখ করে কমিটি গঠনের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিএসএফের ইস্টার্ন কম্যান্ডের এডিজিকে শীর্ষে রেখে কমিটি গঠনের কথা ঘোষণা করেন স্বরাষ্ট্র মন্ত্রী। এই কমিটির উদ্দেশ্য দুই দেশের সীমান্তে বাংলাদেশের ভারতীয়, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, জানান অমিত শাহ। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবে কমিটি, তাও জানান।

হাসিনা সরকারের পতনের পর থেকেই প্রতিবেশী দেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণকে পাখির চোখ করেছে মোদি সরকার। কলকাতা শহরেও ধর্মীয় ভেদাভেদ তুলে ধরে মিছিল করা হয়েছে। এবার নতুন সংযোজন সীমান্তের জন্য বিশেষ কমিটি। প্রতিবেশী দেশের শান্তি প্রতিষ্ঠার থেকে এবার সীমান্তে ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তায় অগ্রাধিকার দিয়ে কমিটি গঠন অমিত শাহের।

Related articles

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...

ভুলের খেসারত! চাপে পড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন বাদশা

নিজের নতুন গান 'টাটিরি' (Tatiri Song Controversy) ঘিরে বিতর্কের শেষ নেই বাদশার (Badshah)। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের...