Thursday, June 25, 2026

ওয়েনাড় ঘুরলেন, কিন্তু নতুন কোনও আশ্বাস দিলেন না নরেন্দ্র মোদি!

Date:

Share post:

ভূমিধ্বসে বিধ্বস্ত ওয়েনাড়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘর-বাড়ি, স্বজন হারানো হাজার হাজার পরিবারের মানুষ আশায় বুক বেঁধেছিলেন হয়তো প্রধানমন্ত্রীর সফরের হাত ধরেই হারিয়ে ফেলা জীবনে একটু হলেও আশার আলো দেখবেন তাঁরা। কিন্তু আকাশপথে ঘুরে ঘুরে শেষে ওয়েনাড়ের জন্য কোনও বিশেষ কথা শোনাতে পারলেন না দেশের প্রধানমন্ত্রী। এমনকি লোকসভার বিরোধী দলনেতা ওয়েনাড়ের প্রাকৃতিক বিপর্যয়কে জাতীয় বিপর্যয় ঘোষণা করার যে দাবি লোকসভায় জানিয়েছিলেন, সেই প্রত্যাশাও পূরণ করতে পারলেন না নরেন্দ্র মোদি।

ওয়েনাড়ের চুড়ালমালা ও মুন্ডাক্কাই এলাকায় যে ভূমিধ্বস হয় ৩০ জুলাই, তার উদ্ধার কাজ শনিবারই সম্পন্ন বলে ঘোষণা করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শনিবার সকালে বিধ্বস্ত ওয়েনাড় পরিদর্শনে যান নরেন্দ্র মোদি। প্রথমে আকাশ পথে পরিদর্শন করেন তিনি। পরে পায়ে হেঁটে খানিকটা এলাকা ঘুরে দেখেন তিনি। দেখা করেন আশ্রয় শিবিরে থাকা স্থানীয় গৃহহারা মানুষের সঙ্গে। এরপর প্রশাসনিক আধিকারিকদের থেকে ওয়েনাড়ের পরিস্থিতি, উদ্ধারকাজ, পরিস্থিতির পর্যালোচনা করেন আধিকারিকদের সঙ্গে। তাঁর সঙ্গে ছিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল আরিফ মহম্মদ খান, কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপি।

তবে গোটা পরিদর্শন ও পর্যালোচনার পরে নরেন্দ্র মোদি শুধুই বললেন, “এই বিপর্যয় স্বাভাবিক নয়। হাজার হাজার পরিবারের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে। আমি ঘটনাস্থলের পরিস্থিতি দেখেছি। ত্রাণশিবিরে ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলেছি যাঁরা এই বিপর্যয়ের সম্মুখিন হয়েছেন। আহতদের সঙ্গে হাসপাতালেও দেখা করেছি।” তবে সবকিছুর শেষে তিনি শুধু ঘোষণা করেন, “আমি আপনাদের নিশ্চিত করতে চাই যে ভারত এবং কেন্দ্রের সরকার আপনাদের জন্য চেষ্টার কোনও ত্রুটি রাখবে না।”

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...