Saturday, April 4, 2026

আরজি কর হাসপাতালে চিকিৎসক খুনে গ্রেফতার ১

Date:

Share post:

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) ডিউটিরত অবস্থায় চিকিৎসকের খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সঞ্জয় রায় (Sanjay Roy)। পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই ব্যক্তির হাসপাতালে অবাধ যাতায়াত ছিল। শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। হাসপাতালের সেমিনার হলে ব্র্যান্ডেড হেডফোনের ছেঁড়া অংশ পাওয়া যায়। সেই সূত্র ধরেই এগিয়ে চলে তদন্ত। লালবাজার সূত্রে খবর, হাসপাতালের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে শুক্রবার রাতেই সঞ্জয়কে আটক করা হয়েছিল। শনিবার সকালে তাঁকে গ্রেফতার করা হল। চিকিৎসক খুনে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে।

শুক্রবার সকালে আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে গলা টিপে খুনের প্রমাণ মিলেছে। রিপোর্ট অনুযায়ী মৃতার নাক, মুখে জমাট রক্ত, গোপনাঙ্গে ক্ষতের চিহ্ন মিলেছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে ১১ জনের একটি কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠ সাফ জানিয়েছেন, যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের খুঁজে বের করে কড়া শাস্তি দেওয়া হবে। তরুণী চিকিৎসকের পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের আশ্বাসও দেন তিনি। শনিবার সকালেও হাসপাতালের জুনিয়র ডাক্তারদের একাংশ কর্মবিরতি জারি রেখেছেন বলে খবর। সকাল থেকে পরিষেবা ব্যাহত হয়েছে বলে জানাচ্ছেন রোগী এবং রোগীর পরিবারের আত্মীয়রা। যদি হাসপাতাল সূত্রে দাবি ইমারজেন্সি বিভাগ সচল রয়েছে।



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...