Tuesday, June 23, 2026

চিকিৎসক তরুণীর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়, ‘বিচার’ চাইছে টলিউডও 

Date:

Share post:

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) কর্তব্যরত মহিলা চিকিৎসকের রহস্যজনক মৃত্যু ঘিরে যখন তোলপাড় রাজ্য তখন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী টলিউডের (Tollywood ) অভিনেতা অভিনেত্রীরা। ‘হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয়? তাহলে কোথায় যাব’ প্রশ্ন তুললেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। নক্কারজনক ঘটনার সঠিক বিচার চাই সোশ্যাল মিডিয়ায় দাবি জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)।

ট্রেনি ডাক্তারের মৃত্যুর ঘটনায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে টলিউড। ধর্ষণ ও হত্যাকাণ্ডে প্রকৃত দোষীর কঠোরতম শাস্তি দাবি করেছেন সৃজিত, স্বস্তিকা, কিঞ্জল, রূপাঞ্জনা-সহ অনেকেই। আর জি কর হাসপাতালে পিজিটি চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদ আছড়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। মৃতার পাশে দাঁড়িয়েছে বাংলা বিনোদন জগতের সংবেদনশীল অভিনেতা-অভিনেত্রীরা। সেলিব্রেটিদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জ্বলজ্বল করছে দুটো শব্দ – ‘বিচার চাই’। স্বস্তিকা বলছেন এই ঘটনার নিন্দা করার মত ভাষা নেই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি তিনি সমাজমাধ্যমে লেখেন, ‘এ বার আর মেয়েটার দোষ, সে ভুল ভাবে, ভুল সময়ে, ভুল জায়গায় ছিল বলে তার দিকে আঙুল তুলব না।’ প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনাও (Rupanjana Mitra)। তাঁর স্পষ্ট কথা এ বারের বিচার হোক অপরাধীদের কাছে শিক্ষণীয়। চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ (Kinjal Nanda) আরজি কর মেডিক্যাল কলেজের ছাত্র। স্ত্রী এবং কন্যা সন্তানের নিরাপত্তা নিয়ে ভয় বুক কাঁপছে তাঁর। সমাজমাধ্যমে সেই অনুভূতি ব্যক্ত করলেন অভিনেতা। জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বরাবরই সামাজিক যে কোনও ঘটনায় প্রতিক্রিয়া দিয়ে থাকেন।তিনি লিখেছেন, “আমার শহর কুণ্ঠিত বড়, ক্ষমা করো তুমি মেয়ে; পুরুষ বলেই গাইছি এ গান, শুধু মার্জনা চেয়ে…”। আরেক পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী (Anindita Sarbadhikari) কিছুদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি এক চিকিৎসকের পোস্ট ভাগ করে নিয়ে লিখেছেন, “একটা শরীরকে ভোগ করে মেরে ফেলার এই যে পৈশাচিক আনন্দ, এটা শেষ হতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি চাই! কঠিন শাস্তি!” আরজি কর হাসপাতালে ট্রেনি ডাক্তারকে ধর্ষণ করে খুনের অভিযোগে সঞ্জয় রায় নামে এক ব্যক্তিকে সকালেই গ্রেফতার করেছে পুলিশ।


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...