Friday, April 3, 2026

আজ থেকে বদলে গেল ব্যাংকে টাকা তোলার নিয়ম!

Date:

Share post:

চাইলেই নিজের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা তুলতে পারবেন না। ব্যাংকে নগদ লেনদেনের নতুন নিয়ম চালু করল সরকার। আর্থিক নিরাপত্তার স্বার্থে এটিএম থেকেও নগদ অর্থ তোলার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা পরিবর্তন করা হলো। তবে এই নিয়ম ভারতে নয় বরং কার্যকরী হল প্রতিবেশী রাষ্ট্রে। বাংলাদেশের (Bangladesh ) অস্থির পরিস্থিতিতে রবিবার থেকে নয়া নির্দেশ অনুসারে দু লক্ষ টাকার বেশি নগদ তোলা যাবে না। পদ্মাপাড়ে বাড়লো নিয়মের কড়াকড়ি।

হাসিনা (Sheikh Hasina) পরবর্তী অশান্ত বাংলাদেশে (Bamgladesh) নোবেলজয়ী ডঃ মহম্মদ ইউনূসের নেতৃত্বে তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন নয়া সরকার। আর তারপরেই ব্যাংকিং লেনদেনের নিয়মে রদবদল শুরু।শনিবারই বাংলাদেশ ব্যাঙ্কের তরফে নির্দেশিকা জারি করে বলা হয় নিরাপত্তার কারণে ব্যাংকের শাখাগুলিতে টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে। আপাতত পরিস্থিতি সামাল দিতে রবিবার থেকে আগামী এক সপ্তাহ দৈনিক ২ লক্ষ টাকার সীমা বেঁধে দেওয়া হয়েছে। যদিও ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা থাকছে না। চেকের মাধ্যমে আর্থিক লেনদেনও কড়া নজরদারি চালানো হবে।


Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...