Tuesday, June 23, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) হল না ফয়সলা। ফের পিছিয়ে গেল বিনেশ ফোগাটের রুপোর পদক পাওয়ার আবেদনের রায়। শনিবার রাতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বিনেশ ফোগাটের মামলার রায় ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু সূত্রের খবর, তা পিছিয়ে গিয়েছে। এক সর্বভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, রবিবার রাতে সেই রায় ঘোষণা করা হবে ।

২) সরকারি চাকরি ফেরালেন প্যারিস অলিম্পিক্সে শুটিং-এ ব্রোঞ্জ জয়ী সরবজ্যোত সিং। চলতি অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন তিনি। সরবজ্যোতকে চাকরি দিতে চেয়েছিল হরিয়ানার সরকার। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সরবজ্যোত। তিনি জানিয়েছেন, এখনই চাকরি নয়, শুটিং-এ মন দিতে চান সরবজ্যোত।

৩) জ্যাভলিন বলে যে প্রতিযোগিতা আছে, তা জানতেনই না ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। নীরজ চোপড়া ২০২১ সালে অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা পাওয়ার পর জ্যাভলিন সম্পর্কে জানতে পারেন সাইনা। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী শাটলার।

৪) দেশে ফিরলেন ভারতীয় হকি দল। পিআর শ্রীজেশ , অমিত রুইদাসরা ছাড়া ফিরে এসেছেন হরমনপ্রীত সিংরা। হরমনপ্রীতদের স্বাগত জানাতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জনতার ঢল। ভারতীয় দলকে স্বাগত জানাতে ঢাক-ঢোল নিয়ে হাজির ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। ঢোলের তালে নাচ হরমনপ্রীতদের।

৫) ইন্ডিয়ান সুপার লিগের ২০২৪-২৫ মরশুম শুরু হবে ১৩ সেপ্টেম্বর। ১৩২ দিন পর শুরু আইএসএল-এর নতুন মরশুম। আইএসএলের দলগুলির কাছে প্রস্তুতির জন্য সময় রয়েছে আর এক মাস।

আরও পড়ুন- আজও হল না ফয়সলা, ঝুলে রইল বিনেশের ভাগ্য

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...