Saturday, June 20, 2026

বিচার বিভাগীয় তদন্ত দাবি, নিরাপত্তা চেয়ে জরুরি বিভাগ বন্ধ আর জি করে

Date:

Share post:

রবিবার থেকে আর জি কর হাসপাতালে জরুরি বিভাগ বন্ধ করে বিক্ষোভে নামলেন পড়ুয়া ডাক্তাররা। হাসপাতালে নিরাপত্তা, খুন-ধর্ষণের ঘটনার আসল দোষীদের শাস্তির দাবি করে আন্দোলন আরও বাড়ালেন তাঁরা। ইতিমধ্যেই আর জি করের সুপারকে বদল করা হলেও পড়ুয়াদের দাবি, প্রিন্সিপালকে অবিলম্বে সরাতে হবে। সেই সঙ্গে তাঁদের সব দাবি ২৪ ঘণ্টার মধ্যে পূরণের দাবিও জানালেন তাঁরা।

আর জি কর হাসপাতালের আন্দোলনরত পড়ুয়া ডাক্তারদের দাবি, পড়ুয়া ডাক্তারের খুন ও ধর্ষণের ঘটনা একা ধৃত সঞ্জয়ের পক্ষে সম্ভব না। তাই পুলিশের গঠন করা ১১ সদস্যের কমিটির উপর ভরসা না রেখে বিচার বিভাগীয় তদন্ত দাবি করলেন তাঁরা। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনারও দাবি জানান বিক্ষোভে যোগ দেওয়া ডাক্তাররা। সেই সঙ্গে তাঁদের দাবি, প্রতিদিনের কাজের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে এখনও নিশ্চিত নন তাঁরা। নিরাপত্তা নিশ্চিত করার দাবি নিয়ে রবিবার হাসপাতালের বাইরেই অবস্থান মঞ্চ তৈরি করে বিক্ষোভ দেখান তাঁরা।

রবিবারই রাজ্য স্বাস্থ্য দফতর আর জি করের সুপারকে বদলি করেছেন। কিন্তু স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্তে আদৌ খুশি নন আর জি করের পড়ুয়া ডাক্তাররা। তাঁরা দাবি করেন আর জি করের অধ্যক্ষ একাধিক অভিযোগে দুষ্ট। তাঁর বিরুদ্ধে আগেই একাধিক অভিযোগ ছিলি। তাই অধ্যক্ষ ও চেস্ট মেডিসিন বিভাগের প্রধানকেও পরিবর্তনের দাবি জানান তাঁরা। এই দাবি ২৪ ঘণ্টার মধ্যে পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করার কথাও জানান তাঁরা।

আর জি করের ঘটনায় মৃতা ডাক্তারি পড়ুয়ার পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণেরও দাবি জানান বিক্ষুব্ধ ডাক্তাররা। কত ক্ষতিপূরণ দেওয়া হবে তাও প্রকাশ্যে আনার দাবি জানান তাঁরা। শনিবার রাতের পরে রবিবার ফের দফায় দফায় বৈঠক করেন আর জি করের ডাক্তারি পড়ুয়ারা। এরপরই বিকাল থেকে জরুরি বিভাগও বন্ধ করার সিদ্ধান্ত জানান তাঁরা।

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...