Friday, June 19, 2026

একমঞ্চে যিশু-নীলাঞ্জনা, সম্পর্কের বরফ গলার ইঙ্গিত!

Date:

Share post:

বাংলা বিনোদন জগতে (Bengali Entertainment) এখন শুধুই বিচ্ছেদের সুর। সাম্প্রতিক শুরুটা যাঁদের হাত ধরে হল এবার তাঁরাই একমঞ্চে, কিন্তু একসঙ্গে কি? যিশু সেনগুপ্ত (Jishu Sengupta) আর নীলাঞ্জনার (Nilanjana ) প্রায় দু-দশকের দাম্পত্য খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। অঞ্জনা-কন্যা নিজের নাম থেকে ‘সেনগুপ্ত’ পদবী অনেক আগেই সরিয়ে দিয়েছেন। বড় মেয়ে সারা মায়ের পাশে দাঁড়িয়েছে। আর যিশুর পরকীয়া নিয়ে টলিউডের বেড়েছে গুঞ্জন। এসবের মাঝেই হঠাৎ খবর এক মঞ্চে পুরস্কৃত হতে চলেছেন টলিউডের (Tollywood) বর্তমান সময়ের অন্যতম চর্চিত কাপল। যদিও তাঁরা মুখোমুখি হবেন কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বিনোদন জগতের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শহরের পাঁচ তারা হোটেলে বসতে চলেছে তারকাদের মেলা। মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অঙ্কুশ হাজরা-সহ সিনে দুনিয়ার একাধিক সুপারস্টারেরা থাকবেন। সেখানেই দুটি আলাদা বিভাগে যিশু-নীলাঞ্জনা পুরস্কার পেতে চলেছেন বলে গুঞ্জন। ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকের জন্য সেরা প্রযোজক পুরস্কার পাবেন নীলাঞ্জনা। আবার সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’ ছবিতে অসামান্য অভিনয়ের জন্য সেরা খলনায়ক সম্মান পাবেন যিশু সেনগুপ্ত। যদিও অভিনেতা এই মুহূর্তে শহরের বাইরে থাকায় তাঁর আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে অঞ্জনা কন্যা অনুষ্ঠানে উপস্থিত হবেন বলেই খবর।


Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...