Wednesday, June 3, 2026

চিকিৎসক তরুণীকে আগে খুন, পরে ধর্ষণ! পারিপার্শ্বিক তথ্যে অনুমান পুলিশের

Date:

Share post:

ট্রেনি ডাক্তারকে ঘুমের মধ্যে শ্বাসরোধ করে খুনের পর ধর্ষণ! আরজি কর হাসপাতাল (RG Kar Medical College and Hospital) কাণ্ডে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। যদিও এখনও ময়নাতদন্তের সম্পূর্ণ রিপোর্ট কলকাতা পুলিশের (Kolkata Police) হাতে পৌঁছয়নি। পারিপার্শ্বিক তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই আগে খুন এবং পরে ধর্ষণ হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরজি কর হাসপাতালের চার তলার সেমিনার হলে মহিলা চিকিৎসকের রক্তাক্ত দেহ উদ্ধার হওয়া থেকে মূল অভিযুক্ত সঞ্জয় রায় (Sanjay Roy)গ্রেফতার পর্যন্ত সমস্ত ঘটনা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। এখনও পর্যন্ত ধৃত সিভিক ভলেন্টিয়ার ছাড়া আর কারো যোগ মেলেনি। তদন্ত যত এগোচ্ছে ততই সঞ্জয়ের ঘৃণ্য অতীত সামনে উঠে আসছে। কলকাতা পুলিশে চাকরি করার দাবি করে এলাকায় তোলাবাজির থেকে শুরু করে হাসপাতালে রোগী ভর্তি নিয়ে চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। ঘটনার দিন মদ্যপ অবস্থায় তাঁর নৃশংস অত্যাচারের কথা তুলে ধরে আদালতে নির্ভয়া কাণ্ডের প্রসঙ্গ টেনে আনেন সরকারি আইনজীবী।অভিযুক্ত যদি দোষী প্রমাণিত হয়, তবে ফাঁসির আবেদনও করা হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে সরকারের তরফে। ইতিমধ্যেই চেস্ট মেডিসিন বিভাগের দুই নিরাপত্তা রক্ষীকে সাসপেন্ড করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে রবিবার সকালেও হাসপাতাল চত্বরে পুলিশ মোতায়ন রয়েছে। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলছে। যদিও সর্বত্র এমারজেন্সি পরিষেবা চালু রয়েছে বলেই দাবি ডাক্তারি পড়ুয়ারের।


Related articles

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...

বড় সিদ্ধান্ত! একযোগে রাজ্যের সব কমিটি-শাখা সংগঠন ভাঙল তৃণমূল

রাজ্যের সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভেঙে দেওয়া হল দলের তৃণমূল, যুব...

সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে চালু ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি 

রাজ্যে বিজেপি সরকারের পরিষেবা পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এবার নতুন...