Monday, April 6, 2026

আরজি কর মেডিক্যাল কলেজের সুপার বদলি, দায়িত্বে ডিন

Date:

Share post:

আরজি কর মেডিক্যাল কলেজের সুপারকে সরিয়ে দিল স্বাস্থ্য দফতর। চিকিৎসক সঞ্জয় বশিষ্ঠের জায়গায় দায়িত্ব দেওয়া হল হাসপাতালের ডিন বুলবুল মুখোপাধ্যায়কে। শুক্রবার হাসপাতালের পড়ুয়া চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই সুপারকে সরানোর দাবিতে সরব হয়েছিল সবপক্ষ । ঘটনার ৪৮ ঘণ্টা পর স্বাস্থ্য দফতর সুপারকে সরিয়ে দেওয়ার নির্দেশ জারি করল স্বাস্থ্য দফতর। রবিবার স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে আরজি করের সুপারকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। আরজি করের নতুন সুপার হলেন ডিন বুলবুল মুখোপাধ্যায়। শুক্রবারের ঘটনার পরই হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির সদস্যও বুলবুল।

প্রসঙ্গত, শুক্রবার সকালে আরজি করের চার তলায় সেমিনার হলে এক মহিলা চিকিৎসকের রক্তাক্ত, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে সরব হন ওই হাসপাতালের জুনিয়র চিকিৎসক সহ অন্যান্যরাও। এই ঘটনায় হাসপাতালে সুপারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এক জন সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতাল চত্বরে ওই সিভিক ভলান্টিয়ার কী ভাবে ঢুকলেন, সকলের চোখের আড়ালে চার তলায় উঠে এমন কাজ করলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও প্রশ্নের মুখে। এরই পাশাপাশি, আরজি কর হাসপাতালের সমস্ত চিকিৎসক এবং অচিকিৎসক কর্মীদের ছুটি বাতিল করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের বর্তমান পরিস্থিতির জেরেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...