Monday, June 8, 2026

এবার বিনেশকে নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়, কী বললেন তিনি?

Date:

Share post:

রুপোর পদক বিনেশ ফোগাট পাবেন কিনা তা বলবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। সেই রায় জানতে এখনও করতে হবে অপেক্ষা। তবে তারই আগে বিনেশের রুপোর পদক পাওয়া নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগে বিনেশকে যাতে রুপোর পদক দেওয়া হয় সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিরাট বার্তা পোস্ট করেছিলেন ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। সম্প্রতি অলিম্পিক্সে ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগের ফাইনালে ওঠার পরেও ১০০ গ্রাম বাড়তি ওজনের কারণে বিনেশকে সোনার লড়াইয়ে নামতে দেওয়া হয়নি। বাতিল করে দেওয়া ভারতীয় কুস্তিগিরকে। এরপর বিনেশ আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেন যৌথ রুপোর।

এই নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় এক অনুষ্ঠানে বলেন, “ আমি নিয়ম সঠিক ভাবে জানি না। কিন্তু ও যখন ফাইনালে উঠেছে তখন সঠিক ভাবেই উঠেছে। তাহলে পদক না দেওয়ার কিছু নেই। তবে ওকে সঠিক ভাবে বাতিল করা হয়েছে কি না সেটা জানি না। ” এরপরই মহারাজকে জানান হয়, সচিন তেন্ডুলকরও বিনেশের হয়ে মুখ খুলেছেন। এই নিয়ে সৌরভ বলেন, “শুধু সচিন কেন, সবাই একই কথা বলবে। যোগ্য হিসাবেই বিনেশের পদক পাওয়া উচিত।”

কয়েদিন আগে নিজের সোশ্যাল মিডিয়ায় সচিন লেখেন, “ আম্পায়ার্স কল’ নিয়মে অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকেই প্রাধান্য দেওয়া হয়। কুস্তিতে কি এমন নিয়ম প্রয়োজন? প্রত্যেক খেলারই নিয়ম রয়েছে। কিন্তু পরিস্থিতির বিচারে সেই নিয়ম নির্দিষ্ট সময় অন্তর খতিয়ে দেখা দরকার। স্বচ্ছ এবং স্পষ্ট ভাবেই ফাইনালের যোগ্যতা অর্জন করেছে বিনেশ ফোগাট। ঠিক ফাইনালের আগে ওজনের বিচারে ওকে বাতিল করা হয়েছে। ওর থেকে রুপোর পদক কার্যত চুরি করা হয়েছে তা কোনও যুক্তি এবং খেলাধুলোর সম্পর্কে ন্যুনতম বুদ্ধির ধার ধারে না। যদি শক্তিবর্ধক ওষুধ বা অন্য কিছু ব্যবহার করে অন্যায্য উপায়ে ফাইনালে ওঠার জন্য কাউকে বাতিল করা হত, তাহলে না হয় মেনে নেওয়া যেত। সেক্ষেত্রে ওই ক্রীড়াবিদকে পদক না দেওয়া বা সবার নীচে শেষ করার বিষয়টা ঠিক কাজই হত। কিন্তু প্রথম দুয়ে পৌঁছনোর সময় বিনেশ স্পষ্ট ভাবেই ওর প্রতিপক্ষদের হারিয়েছে। যোগ্য হিসাবেই ওকে রুপোর পদক দেওয়া উচিত।”

আরও পড়ুন- এগিয়ে থেকেও জর্জের কাছে ১-২ গোলে হার মোহনবাগানের


Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...