Friday, April 3, 2026

জাতীয় তালিকার উন্নতি SSKM, মেডিক্যাল কলেজের; প্রথম দশে বাংলার ২ কলেজ

Date:

Share post:

কলেজ, বিশ্ববিদ্যালয় ও সংস্থাগুলির জাতীয় ক্রমতালিকার প্রথম দশটি কলেজের মধ্যে জায়গা পেল রাজ্যের দুই কলেজ। প্রথম ১০০ টি কলেজের মধ্যে রাজ্যের সাতটি কলেজ জায়গা পেলেও আধিক্য রামকৃষ্ণ মিশনের কলেজগুলির। তবে বিশ্ববিদ্যালয় অনুযায়ী অবনমন হল রাজ্যের শীর্ষে থাকা দুই বিশ্ববিদ্যালয় যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের। মেডিক্যাল কলেজগুলির মধ্যে এসএসকেএম ও কলকাতা মেডিক্যাল কলেজ অবশ্য তালিকায় সামান্য হলেও উপরে উঠেছে।

রাজ্যের মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় চাঞ্চল্যের মাঝেই খুশির খবর রাজ্যের মেডিক্যাল কলেজগুলির জন্য। সোমবার কেন্দ্রীয় শিক্ষা দফতর প্রকাশিত এনআইআরএফ তালিকায় এগিয়ে এল এসএসকেএম হাসপাতাল ও মেডিক্যাল কলেজ। গত বছর যে এসএসকেএম হাসপাতাল ২৪ নম্বর স্থানে ছিল এবার তার স্থান ২২-এ। সেই সঙ্গে গতবছর ৪৫ নম্বরে থাকা মেডিক্যাল কলেজ এবার একধাপ এগিয়ে ৪৪ নম্বরে।

রাজ্যের কলেজগুলির মধ্যে গত বছর প্রথম স্থানে ছিল সেন্ট জেভিয়ার্স। এবার তাকে পার করে প্রথম স্থানে রহড়া রামকৃষ্ণ মিশন কলেজ। গোটা দেশের তালিকায় তিন নম্বরে এই কলেজ। সেন্ট জেভিয়ার্স কলেজ পাঁচ থেকে নেমে গিয়েছে ছয় নম্বরে। তবে এবার প্রথম দশ কলেজের দুটি বাংলার।

তবে বিশ্ববিদ্যালয়ের তালিকায় দেখা গেল রাজ্যের সেরা দুই বিশ্ববিদ্যালয় যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয় তালিকায় আগের বছরের থেকে নেমে গেল। দেশের নয় নম্বরে থাকা বিশ্ববিদ্যালয় যাদবপুর রাজ্যের সেরা। রাজ্যের দ্বিতীয় স্থানে থাকা কলকাতা বিশ্ববিদ্যালয় গোটা দেশে ১৮ নম্বরে। তবে বিশ্ববিদ্যালয়গুলির প্রথম ১০০টির তালিকায় জায়গা হয়নি আর কোনও বিশ্ববিদ্যালয়ের।

রাজ্যের ফার্মাসি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম ১০০-র মধ্যে জায়গা পেয়েছে গুরুনানক ইন্সটিটিউট অফ ফার্মাসিউটিকাল টেকনোলজি। তালিকায় জেআইএস পরিচালিত এই বিশ্ববিদ্যালয় ৭৪ নম্বরে। ইঞ্জিনিয়ারিং বিভাগে এই জেআইএসের দুটি বিশ্ববিদ্যালয় ২০০ ও ৩০০ স্থানে রয়েছে।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...