কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা প্রয়োজন, আর জি কর ইস্যুতে দাবি প্রিয়াঙ্কার

Date:

Share post:

গোটা দেশে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে আর জি কর হাসপাতালের ঘটনা। কর্মক্ষেত্রে ডাক্তারের মতো সমাজের মহিলারা যেখানে নিরাপদ নন, সেখানে অন্য মহিলাদের নিরপত্তা নিয়ে গোটা দেশে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা দেশেই এই বিষয়টিকে ইস্যু করে মাঠে নামার ইঙ্গিত কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর। সেই সঙ্গে এই ঘটনায় দ্রুত নির্যাতিতা ডাক্তারকে বিচার দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আর্জি জানান।

মহিলা ডাক্তারের নির্যাতনের ঘটনায় কেন্দ্রের কাছে ডাক্তারদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের আইনের দাবি জানিয়েছেন দেশের ডাক্তারি পড়ুয়াদের সংগঠন। এবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর দাবি, কলকাতার আর জি কর মেডিক্য়াল কলেজের ডাক্তারি পড়ুয়ার সঙ্গে যা হয়েছে তা রীতিমত হাড় হিম করা। কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা এখন দেশের একটা বড় ইস্য়ু। আর এর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সেই সঙ্গে বাংলার সরকার যাতে এই ঘটনার দ্রুত ও স্বচ্ছ তদন্ত করে এবং নির্যাতিতার পরিবার ও সহকর্মী ডাক্তারদের ন্যায় বিচার যাতে পায় তার জন্য আবেদন করেন।

spot_img

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...