Wednesday, March 11, 2026

অধ্যক্ষকে প্রশাসনিক পদে ‘না’, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে দাবি আন্দোলনকারী ডাক্তারদের

Date:

Share post:

সোমবারও বদল হল না আর জি কর হাসপাতালের আন্দোলনরত ডাক্তারদের দাবির। অধ্যক্ষের পদত্যাগের পরে তাঁকে অন্য কোনও প্রশাসনিক পদে না রাখার দাবি জানালেন তাঁরা। সেই সঙ্গে মেডিক্যাল কলেজের অন্যান্য যে পদাধিকারীদের বিরুদ্ধে অভিযোগ ছিল ছাত্রদের, তাঁদের ক্ষেত্রেও একই অবস্থানের দাবি জানালেন তাঁরা। সোমবারই নির্যাতিতার বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেন অধ্যক্ষ ও সুপারকে রাজ্য সরকার অন্যত্র সরিয়ে দিয়েছে।

আর জি কর হাসপাতালের আন্দোলনরত ডাক্তারি পড়ুয়াদের প্রবল আন্দোলনের মুখে সোমবারই পদত্যাগ করেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর পদত্যাগের দাবি স্বীকার করে মুখ্যমন্ত্রী জানান তাঁকে অন্যত্র সরিয়ে দেওয়া হবে। এরপরই আন্দোলনরত পড়ুয়াদের দাবি, তাঁরা লিখিত পদত্যাগপত্র দেখতে চান। সেই সঙ্গে অধ্যক্ষ সহ এমএসভিপি, ডিন ও চেস্ট বিভাগের বিভাগীয় প্রধানকে তদন্ত না শেষ হওয়া পর্যন্ত কোনও প্রশাসনিক পদে রাখা যাবে না বলে দাবি জানান তাঁরা।

এর পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তের দাবিতেও তাঁরা অনড়। অপরাধী একাধিক, এমনটাই দাবি করে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিও জানান তাঁরা। সেই সঙ্গে তদন্তের অগ্রগতির রিপোর্ট আন্দোলনকারী পড়ুয়াদের দেওয়ার দাবি জানান তাঁরা। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে শহরের একাধিক মেডিক্যাল কলেজ থেকে দাবি ওঠে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তাঁদের হাসপাতালে দায়িত্বে পাঠানো হলে তাঁরা তা মেনে নেবেন না।

রাজ্যের পড়ুয়া ডাক্তারদের পাশাপাশি গোটা দেশের চিকিৎসকদের সংগঠন সোমবার থেকে কর্মবিরতিতে গিয়েছেন। দিল্লি এইমসেও বন্ধ রাখা হয়েছে নির্দিষ্ট পরিষেবা। ছয়টি দাবিতে তাঁরা আন্দোলনে নামেন। ফর্ডার দাবি, নির্যাতিতার বিচারে সিবিআইকে তদন্তভার দিতে হবে। সেই সঙ্গে কেন্দ্র সরকারকে সব হাসপাতালের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইন প্রণয়ন করতে হবে।

spot_img

Related articles

আমি বাংলা ছেড়ে যেতে পারছি না: গান্ধীজিকে উদ্ধৃত করে রাজ্যবাসীকে খোলা চিঠি বোসের

বাংলার রাজ্যপাল পদে ইস্তাফা দিলেও রাজ্য ছেড়ে যেতে গিয়ে আবেগপ্রবণ সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)।...

ঐতিহাসিক! দেশে প্রথম ‘স্বেচ্ছামৃত্যু’র অনুমতি সুপ্রিম কোর্টের

মৃত্যুর নাম যখন ইউথেনেশিয়া (Euthanasia) তখন চোখের সামনে ভেসে ওঠে বছরের পর বছর অসম্ভব যন্ত্রণায় কাটানো কিছু অব্যক্ত...

বিমান নেই, ছদ্মবেশে ট্রেনেই বাড়ি ফিরলেন বিশ্বকাপজয়ী শিবম! 

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 Cricket World Cup)যখন যেভাবে দরকার তখন সেভাবে পারফর্ম করেছেন শিবম দুবে (Shivam Dube)। অথচ সিরিজের...

মেঘ কাটলেই বাড়বে গরম, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! হলুদ সতর্কতা উত্তরবঙ্গে 

সপ্তাহের তৃতীয় ব্যস্ততম দিনেও রাজ্যের দুর্যোগের পূর্বাভাস। বুধের সকালে মেঘলা আকাশ, রোদের দাপট কম থাকায় তীব্র গরম অনুভূত...