Saturday, April 4, 2026

এবার মহিলাদের সমান ‘চাইল্ড কেয়ার লিভ’ পাবেন পুরুষেরাও! নির্দেশ কলকাতা হাইকোর্টের

Date:

Share post:

সন্তানের দেখভালের জন্য পুরুষরাও এ বার দু’ বছর ছুটি পাবেন। সন্তানের দেখাশোনার জন্য পুরুষরাও মহিলাদের সমান ছুটি নিতে পারবে বলে সোমবার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এক শিক্ষকের মামলায় বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন। তাঁর পর্যবেক্ষণ, “সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়েদের পাশাপাশি বাবাদেরও সমান দায়িত্ব রয়েছে। তাই ছুটির ক্ষেত্রে তাঁদের কোনওভাবে বঞ্চিত করা যাবে না।” এই বিষয়ে ২০১৮ সালে কেন্দ্রীয় সরকারের একটি আইন রয়েছে বলেও মনে করায় আদালত।

কলকাতা হাই কোর্টের এই রায়ের ফলে এবার পুরুষদেরও মহিলাদের সমান ছুটি দিতে হবে রাজ্যকে। আগামী ৩ মাসের মধ্যে রাজ্যকে এ ব্যাপারে নির্দেশিকা তৈরি করতে হবে বলেও নির্দেশ আদালতের। কর্মরত মহিলারা সন্তানের দেখাশোনার জন্য ৭৩০ দিন‘চাইল্ড কেয়ার লিভ’ পেয়ে থাকেন। এর জন্য কোনও বেতন কাটা হয় না। এ রাজ্যে পুরুষদের ওই ছুটি ৩০ দিন দেওয়া হয়। তার বেশি ছুটি নিলে বেতন কেটে নেওয়া হয়। ওই পার্থক্যকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেছিলেন শিক্ষক।

আরও পড়ুন- ‘স্কুল শিক্ষক ও সহপাঠীরাই দায়ী’, সুইসাইড নোট লিখে আত্মহত্যা পড়ুয়ার

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...