Sunday, June 7, 2026

অখণ্ড বাংলার বার্তা দিতে এবার স্বাধীনতা দিবসে রেড রোডে পা মেলাবে পাহাড় থেকে সাগর

Date:

Share post:

বাংলাভাগ নিয়ে যখন জিগির তুলছে একশ্রেণির রাজনৈতিক নেতা ও বিচ্ছিন্নবাদীরা, তখন বাংলা তথা গোটা দেশকে সঠিক সঙ্কেত দিতে অখণ্ড বাংলা’র বার্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ আগস্ট রেড রোডে স্বাধীনতা দিবস (Independence Day) উদযাপন অনুষ্ঠানে এবার ‘অখণ্ড বাংলা’ বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

ভারতবর্ষের মূল চালিকাশক্তি হলেন এ দেশের শ্রমজীবী মানুষ। তাঁরাই অন্নসংস্থান করেন। তাঁদের কাঁধে ভর করেই এগিয়ে চলে কল কারখানা। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে সেনা পুলিশের পাশাপাশি রেড রোডে হাঁটবেন তাঁরাও। আর পা মেলাবেন জীবনরক্ষার দায়িত্ব যাঁদের হাতে সেই চিকিৎসক-নার্সরা। হাঁটবেন আইনজীবীরাও। সবমিলিয়ে রাজ্যের সব শ্রেণিকে একত্র করে অখণ্ড বাংলার পরিপূর্ণ চিত্র তুলে ধরা হবে বিশ্বের সামনে। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে হাতে হাত মেলাবে পাহাড় থেকে সাগর।

এবারের স্বাধীনতা দিবসের (Independence Day) কুচকাওয়াজে অংশ নেবেন উত্তরবঙ্গ, জঙ্গলমহল থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সকল শ্রেণির শ্রমজীবী মানুষ। থাকছেন পাহাড় ও উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিক, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষক এবং অন্যান্য ক্ষেত্রের শ্রমিক, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, চিকিৎসক, নার্স আইনজীবী। রাজ্য সরকারের এক আধিকারিক বলেন, ‘মাঝে মধ্যেই বিভিন্ন মহল থেকে বাংলা ভাগের জিগির তোলা হয়।

এবার ১৫ আগস্ট সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী। তখন পুষ্পবৃষ্টি করবে জাতীয় পতাকা বহনকারী দু’টি হেলিকপ্টার। কুচকাওয়াজের শুরুতে থাকবে প্যারেড কমান্ডার্স জিপ। তারপর একে একে এগিয়ে আসবে সেনা, পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট, একতার বার্তা নিয়ে সম্প্রতি মিছিল, জয় হিন্দ বাহিনী ও একাধিক স্কুলের পড়ুয়া। যোগ দেবেন খেলার জগতের বিশিষ্টরা। তুলে ধরা হবে লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার শাড়ি, সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ রাজ্যের একাধিক প্রকল্প। এবারের অন্যতম সংযোজন বনসৃজনের উপর বিশেষ ওয়াক পাস্ট। যুক্ত হয়েছে আদিবাসী নৃত্য। সূত্রের খবর, শ্রমজীবীদের জন্য ওয়াক পাস্টের সময় বরাদ্দ দু’মিনিট করে। ১৫ আগষ্টের অনুষ্ঠানে থাকছে একটি বিশাল আকৃতির দুর্গা মূর্তি। ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো। সে কারণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দুর্গা মূর্তি নিয়ে ওয়াক পাস্টের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। অনুষ্ঠান চলবে ১১ টা ৫৪ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন: হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন কেজরির

 

Related articles

CJP-র পাশে দুই প্রান্তের দুই সেলিব্রেটি: লড়াইকে কুর্নিশ প্রকাশ-অতুলের

প্রথম কর্মসূচিতেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি (CJP)। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, বেকারত্ব, কর্মসংস্থান ও মূল্যবৃদ্ধির...

একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে...

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...

ক্ষমতায় থাকলে বদমায়েশদের ভিড় বাড়ে: রাজ্যজুড়ে গ্রেফতারিতে সরব দেবাংশু

রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই তৃণমূলের (TMC) অন্দরে এবার ক্ষোভের আবহ। দুর্নীতি, তোলাবাজি ও বোমা বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগে...