Saturday, April 4, 2026

প্যারিস অলিম্পিক্সে কেন ব্যর্থ ভারতীয় ক্রীড়াবিদরা? মুখ খুললেন বিন্দ্রা

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে ২০২৪ প্যারিস অলিম্পিক্স। প্যারিস অলিম্পিক্সে একেবারেই নিজেদের মেলে ধরতে পারেনি ভারতীয় ক্রীড়াবিদরা। অলিম্পিক্স থেকে ভারতের ঝুলিতে এসেছে ৬ টি পদক। একটি এসেছে ট্রাক অ্যান্ড ফিল্ড, একটি বক্সিং, বাকি এসেছে শুটিং থেকে। একটি রুপো, বাকি পাঁচটি ব্রোঞ্জ। সব নিয়ে ৭১ নম্বরে শেষ করেছে টিম ইন্ডিয়া। টোকিওতে ভারত সাতটি পদক পেয়েছিল। ছিল নীরজ চোপড়ার সোনাও। তবে এবার পদকের সংখ্যা কমার পাশাপাশি নেই একটিও সোনার পদক। কোথায় ব্যর্থ ভারত? মুখ খুললেন ভারতের প্রাক্তন অলিম্পিক্সে সোনা জয়ী শুটার অভিনব বিন্দ্রা ।

এই নিয়ে বিন্দ্রা বলেন, “অলিম্পিক্সে দু’রকম চাপ কাজ করে। এক হল বাইরের চাপ। দেশের মানুষ, অনুরাগীরা আপনার কাছে পদক দেখতে চান। আবার প্রত্যেক খেলোয়াড়ের মনে ভিতরে একটা চাপ থাকে। সেটা নিজের প্রত্যাশার চাপ। এই দুই চাপ যে ভাল ভাবে সামলাতে পারবে সে পদক জিতবে। শুধু প্রতিভা থাকলেই হবে না। আমার তো মনে হয়, অলিম্পিক্সে প্রতিভার তেমন জায়গা নেই। কঠিন পরিস্থিতিতে চাপ সামলে যে সেই দিনকে নিজের করতে পারবে, সেই পদক জিততে পারবে। হাজার অনুশীলন করেও তা হয় না। ” এখানেই না থেমে বিন্দ্রা আরও বলেন, “ আমাদের টাকার দিকটাও দেখতে হবে। খেলোয়াড়দের সুযোগ সুবিধা দিতে টাকা খরচ করতে হবে। কিন্তু শুধু টাকা খরচ করলেই হবে না। এটা তো কোনও যন্ত্র নয় যে, বেশি টাকা খরচ করলে বেশি পদক আসবে। তার জন্য ঘাম, রক্ত, চোখের জল ঝরাতে হবে। খিদে থাকতে হবে। কোনও দেশের সরকার হয়তো খেলোয়াড়দের পদক জেতার রাস্তা কিছুটা সহজ করতে পারে। কিন্তু পদক নিজেদেরই জিততে হবে।”

আরও পড়ুন- ভবানীপুরকে ১-০ গোলে হারিয়ে কলকাতা লিগের শীর্ষে লাল-হলুদ

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...