Friday, February 27, 2026

আজ রায় ঘোষণা বিনেশের, পাবেন কি রুপো ?

Date:

Share post:

আজ মঙ্গলবার। আজ ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাটের রুপোর পদক দাবির আবেদন দেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। বিনেশের রুপোর দাবিতে কী রায় দেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত, সেই দিকেই তাকিয়ে গোটা ভারতবাসী। মঙ্গলবার ভারতীয় সময় রাত সাড়ে নটায় রায় দেওয়া কথা।

ওজন বেড়ে যাওয়ার কারণে মেয়েদের ৫০ কেজি কুস্তির ফাইনালের আগে বিনেশকে বাতিল করা হয়েছিল। তারপর আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেছিলেন বিনেশ। তাঁর আবেদন, তাঁকে যেন রুপো দেওয়া হয়। এই নিয়ে গত শুক্রবার প্রায় তিন ঘণ্টা ধরে বিনেশের মামলা শোনেন বিচারক অ্যানাবেল বেনেট। কথা ছিল রবিবার বিনেশ মামলার রায় ঘোষণা করা হবে। কিন্তু পরে তা পিছিয়ে মঙ্গলবার করা হয়। প্রাথমিকভাবে বেনেট জানিয়েছিলেন, অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানের আগেই রায় জানিয়ে দেওয়া হবে।

কিন্তু পরে জানা যায়, এই বিষয়ে আরও কিছু প্রশ্নের উত্তর দিতে হবে আবেদনকারী বিনেশকে। সেই সমস্ত নথি বেনেটের এজলাসে জমা দেওয়ার জন্যই বাড়তি সময় দেওয়া হয়। সেই নথি ইতিমধ্যেই বিনেশের আইনজীবীরা জমা দিয়েছেন। এবার অপেক্ষা চূড়ান্ত রায়ের। বিনেশ যদি শেষ পর্যন্ত রুপো পেয়ে যান, তাহলে ভাগ্য খুলে যাবে ভারতেরও। প্যারিসে যাওয়ার আগে অলিম্পিকের ইতিহাসে প্রথমবার পদকসংখ্যা দুই অঙ্কে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ছ’টি পদক নিয়ে দেশে ফিরেছে ভারতীয় দল। যা টোকিও অলিম্পিক্সের সাতটি পদকের থেকে কম। তবে বিনেশ যদি শেষ পর্যন্ত রুপো পান, তাহলে প্যারিস অলিম্পিক্সের পদক তালিকার ৭১ নম্বর থেকে একলাফে ৬৮ নম্বরে উঠে আসবে ভারত।

যদিও সেই সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। চূড়ান্ত রায় ঘোষণার আগেই এই বিষয়ে মুখ খুলেছেন আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান টমাস বাক। তিনি সাফ জানিয়েছেন, বিনেশের রুপো পাওয়ার কোনও সম্ভাবনা নেই। কারণ ভারতীয় কুস্তিগিরকে নিয়ম মেনেই বাতিল করা হয়েছিল।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


spot_img

Related articles

মুখ্যমন্ত্রীই অনুপ্রেরণা, তৃণমূলের পতাকা হাতে নিয়ে মন্তব্য অ্যাথলিট স্বপ্নার 

জল্পনার অবসানে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত অ্যাথলিট স্বপ্না বর্মণ (Swapna Barman)। শুক্রবার সকালে কলকাতা তৃণমূল ভবনে...

মাঠে শুধু গম্ভীরের ক্লাস নয়, সূর্যদের প্রত্যাবর্তনের নেপথ্যে রয়েছে ‘ভিডিও’

জিম্বাবোয়েকে হারিয়ে বিশ্বকাপের(T20 World Cup) সেমিফাইনালে লড়াইয়ে প্রবলভাবেই টিকে রয়েছে ভারত(India)। টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার এইটের প্রথম...

সুপ্রিম নির্দেশ অমান্য করে বিচারকদের প্রভাবিত করার চেষ্টা!কমিশনের বিরুদ্ধে শীর্ষ আদালতে রাজ্য

এসআইআর ইস্যুতে (SIR Issue) ফের সুপ্রিম কোর্টে (Supreme Court) মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের প্রধান বিচারপতিকে অন্ধকারে থেকে একের পর...

নিউটাউনের গৌরাঙ্গ নগরে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একাধিক দোকান!

মধ্যরাতে আগুন আতঙ্ক, পুড়ে ছাই নিউটাউনের গৌরাঙ্গ নগর বাজারের (Gauranga Nagar Market, Newtown) অন্তত ১৪ থেকে ১৫ টি...