Saturday, March 28, 2026

দলের নেত্রীকেই ধর্ষণ! গ্রেফতার সন্দেশখালির বিজেপি নেতা

Date:

Share post:

সন্দেশখালিতে বিজেপি নেতাদের কী চরিত্র লোকসভা ভোটের সময়ই সেটা স্পষ্ট হয়ে গিয়েছে বাংলার মানুষের কাছে। টাকা বিলিয়ে এলাকা অশান্ত করার পর এবার উঠে আসছে ধর্ষণের মত অভিযোগও। বিজেপি মহিলা নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল ব্লকের সম্পাদক শুভঙ্কর দাস নামে এক বিজেপি নেতাকেই। নেত্রীর স্বামীকে খুনের হুমকি দিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ ওই বিজেপি নেতার বিরুদ্ধে।

উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালি বিধানসভার ন‍্যাজাট থানার মেটেখালি এলাকায় বিজেপি নেতার বিরুদ্ধে নেত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগ। নির্যাতিতা বছর ২৭ এর গৃহবধূ তথা সন্দেশখালি ১ নম্বর ব্লকের বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী। অভিযোগ, সন্দেশখালি ১ নম্বর ব্লকের মন্ডল সম্পাদক বছর ৩২ এর শুভঙ্কর দাস ঐ নেত্রীর স্বামীকে খুনের হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ করে যাচ্ছে। সেই যন্ত্রণা সহ‍্য করতে না পেরে ন‍্যাজাট থানায় কয়েকদিন আগে লিখিত অভিযোগ দায়ের করেন ঐ নেত্রী।

থানায় অভিযোগ হওয়ার খবর পেয়েই  বাড়ি ছেড়ে পালিয়েছিল ওই নেতা। অভিযোগের ভিত্তিতে ন‍্যাজাট থানার পুলিশ বিজেপি নেতা শুভঙ্কর দাসকে সম্প্রতি বসিরহাট থানা এলাকা থেকে গ্রেফতার করে। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন জেলা থেকে শুরু করে ব্লক স্তরের বিজেপি নেতারা। দলের নেতার এমন কুকীর্তি নিয়ে কেউই মন্তব্য করতে রাজি হননি। এক প্রকার দায় এড়িয়েই যাচ্ছেন তারা। যদিও বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে শাসক দলের উত্তর ২৪ পরগণার তৃণমূলের এসসি-ওবিসি সেলের সাধারণ সম্পাদক সুরেশ মন্ডল বলেন, “যেখানে প্রধানমন্ত্রী বলছেন বেটি পড়াও, বেটি বাঁচাও। সেখানে তার দলের নেতারাই দলীয় নেত্রীদের ধর্ষণ করছেন। এটাই ওদের সংস্কৃতি। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।।”

Related articles

ধসপ্রবণ রানিগঞ্জে ৭০০ কোটির ফ্ল্যাট: শিল্পে কেন্দ্র-রাজ্য তুলনার খতিয়ান মমতার

কয়লাখনি এলাকায় খনির দায়িত্ব কেন্দ্রের সরকারের। অথচ সেখানে বসবাসকারী মানুষের দায়িত্ব তারা নেয় না। ফলে রানিগঞ্জ এলাকায় একের...

আমলা বদলে বাংলায় বেনামী টাকা ঢোকানোর ছক! কমিশন-বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

দলীয় প্রার্থীদের সমর্থনে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার করছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee)। শনিবার,...

সংক্রমণে আক্রান্ত সাবা, কাজ ফেলে হাসপাতালে শয্যাশায়ী প্রেমিকার পাশে হৃতিক

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা হৃতিক রোশনের (Hrithik Roshan) প্রেমিকা সাবা আজাদ(Saba Azad) । ভয়ংকর সংক্রমণে...

তৃণমূলের অভিযোগ! চাপে পড়ে বিজেপি নেত্রীর স্বামীকে পুলিশ পর্যবেক্ষক থেকে সরাল কমিশন, বদল আরও ৫ জন

মালদহে পুলিশ পর্যবেক্ষক হিসাবে বিহারের বিজেপি (BJP) নেত্রীর স্বামীকে নিয়োগ করা হয়েছিল। এই নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিল শাসকদল...