Thursday, March 26, 2026

হিনডেনবার্গ ইস্যুতে পথে নামছে কংগ্রেস, ২২ অগস্ট দেশজুড়ে আন্দোলন

Date:

Share post:

সেবির যোগসাজশেই বাড়বাড়ন্ত আদানি গোষ্ঠীর? আদানির মাথায় খোদ নরেন্দ্র মোদির হাত থাকাতেই কী ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে ছাড় পেয়ে যাচ্ছে তাঁরা। হিনডেনবার্গের নতুন রিপোর্ট প্রকাশের পরে এবার পথে নামতে চলেছে কংগ্রেস। সব রাজ্যে সেবির চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ প্রতিবাদ করার পরিকল্পনা ঘোষণা করলেন কংগ্রেস সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল।

হিনডেনবার্গের সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ আদানি গোষ্ঠীর সঙ্গে গভীর যোগাযোগ সেবি চেয়ারম্যান ও তাঁর স্বামীর। ফলে সেবির তদন্ত রিপোর্ট নিরপেক্ষ আদৌ কতটা হওয়া সম্ভব, তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। এই রিপোর্টের পরই বিরোধী জোটের পক্ষ থেকে বারবার সেবি চেয়ারম্যান মাধবী পুরী বাচের পদত্যাগ দাবি করা হয়। এবার এই ইস্যুকে হাতিয়ার করে গোটা দেশে আন্দোলন গড়ে তোলার পথে কংগ্রেস।

কংগ্রেসের পক্ষ থেকে বেণুগোপাল ঘোষণা করেন ২২ অগস্ট থেকে দেশের সব রাজ্যের রাজধানী শহরে ইডি দফতর ঘেরাওয়ের পরিকল্পনা করা হয়েছে। সেই সঙ্গে দাবি করা হয় আদানির শেয়ার বাজার সংক্রান্ত দুর্নীতিতে সরাসরি যুক্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার জেপিসি তদন্ত দাবি করা হবে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে।

Related articles

কালচিনিতে প্রার্থী বীরেন্দ্রের সমর্থনে অভিষেকের রোড শো-তে জনপ্লাবন

দলীয় কর্মীদের সমর্থনে প্রচারসভা করতে উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

ইডেনে ওডিআই ম্যাচ, ঘরের মাঠে টিম ইন্ডিয়ার সূচি প্রকাশ্যে

বাংলার ক্রীডা়প্রেমীদের জন্য সুখবর। বিসিসিআইয়ের (BCCI) সূচিতে আন্তজার্তিক ম্যাচ পেল কলকাতা। ২০২৭ সালের ৩ জানুয়ারি ভারতের (India) বিরুদ্ধে...

রাম নমবীতে সম্প্রীতির শোভাযাত্রা, বিজেপির বিভাজনের রাজনীতিকে কটাক্ষ কুণালের

রাম নবমীতে কলকাতায় সম্প্রীতির শোভাযাত্রায় অংশ নিলেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী কুণাল কুমার ঘোষ (Kunal Kumar Ghosh)।...

গণনার দিন EVM খুব ভাল করে দেখে নিতে হবে: দুবরাজপুর থেকে সতর্ক বার্তা তৃণমূল সভানেত্রীর

ভোটার লিস্টে (Voter List) কারচুপির পরে ইভিএম-এ গোলমাল করতে পারে গেরুয়া শিবির। বৃহস্পতিবার, দুবরাজপুরে দলীয় প্রার্থীর হয়ে প্রচার...