Friday, April 3, 2026

জেল থেকে বেরোনো জলভাত, বিজেপির হরিয়ানায় প্যারোলে মুক্তি রাম রহিমের!

Date:

Share post:

ধর্ষক রাম রহিম বারবার প্যারোলে মুক্তি পাচ্ছে। বিজেপি শাসিত হরিয়ানায় রাম রহিমের জেলে থাকা যেন একটা প্রহসন হয়ে দাঁড়িয়েছে। আবারও ২১ দিনের জন্য প্যারোলে ছাড়া পেলেন জোড়া ধর্ষণ এবং একাধিক খুনে দোষী সাব্যস্ত ‍‘স্বঘোষিত ধর্মগুরু’ গুরমিত রাম রহিম। এই নিয়ে গত ৪ বছরে ১০ বার প্যারোলে মুক্তি পেলেন। এই নিয়ে আবারও সরব হয়েছেন বিরোধীরা।

২টি ধর্ষণ ও নিজের ম্যানেজারকে খুনের দায়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম। নিজের ডেরায় দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে রাম রহিমকে কুড়ি বছরের কারাদণ্ড দিয়েছিল হরিয়ানার পঞ্চকুলা আদালত। এই ঘটনার কথা প্রকাশ্যে আনার জন্য খুন হতে হয় এক সাংবাদিককে। সেই খুনের ঘটনায় আরও তিনজনের সঙ্গে দোষী সাব্যস্ত হয়েছেন রাম রহিম।

এছাড়াও ২০০২ সালে ডেরার ম্যানেজার রঞ্জিত সিংকে খুনের ঘটনায় দোষীর তালিকায় রয়েছে তাঁর নাম। অথচ জেলে যাওয়ার পর থেকে লাগাতার প্যারোলে মুক্তি পাচ্ছেন এহেন অপরাধী। তাঁকে রাজার হালে রেখেছে বিজেপি সরকার। যা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...