Saturday, March 28, 2026

সার্ভিস রাইফেলের গুলিতে মৃত পুলিশকর্মী! মর্মান্তিক দুর্ঘটনা জম্মু কাশ্মীরের পুঞ্চে 

Date:

Share post:

ডিউটিরত অবস্থায় সার্ভিস রাইফেল থেকে চলা গুলিতে মৃত্যু পুলিশকর্মীর(cop dies after rifle goes off accidentally)। দুর্ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় (jammu and kashmirs poonch district)। মৃত পুলিশকর্মীর নাম মহম্মদ আসিফ। নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা? তদন্তে নেমেছে পুলিশ।

মৃত পুলিশকর্মী পুঞ্চের সুরানকোটের বাসিন্দা। স্থানীয় জেলা উন্নয়ন পরিষদের সদস্য সোহেল মালিকের ব্যক্তিগত নিরাপত্তা অফিসার হিসাবে তিনি কাজ করছিলেন। সোমবার সুরানকোটের আইটিআইয়ের কাছে তাঁর ডিউটি চলাকালীন কোনওভাবে নিজের রাইফেল থেকে অতর্কিতে গুলি ছুটে এসে তাঁর শরীর ফুঁড়ে দেয়। ঘটনাস্থলেই আসিফের মৃত্যু হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীদের একাংশের প্রাথমিক ধারণা নিজের রাইফেল কোনও কারণে অকেজো হয়ে পড়ায় তা ঠিক করার চেষ্টা করছিলেন আসিফ। হয়তো সেই সময় অতর্কিতে গুলি ছিটকে আসে। যদিও ময়নাতদন্তের রিপোর্টের পর বিষয়টি পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে।।


Related articles

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...